বাস্তবতার পর্তুগাল: স্বপ্ন দেখার আগে চারটি বিষয় মাথায় রাখুন

পাপন, পর্তুগাল থেকে ​পর্তুগাল নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমরা সাধারণত দুই ধরনের গল্প শুনি। কেউ বলে এখানে কোনো ভবিষ্যৎ নেই, আবার কেউ বলে এটাই নাকি ইউরোপের আসল স্বর্গ! কিন্তু সত্যটা আসলে কী? ​বাস্তবতা হলো এই দুইটার মাঝামাঝি। আপনি পর্তুগাল আসার কথা ভাবছেন, তবে এই চারটি সত্য আগে মেনে নিন। ১. আয় কম, তবে জীবন-যাপন সহজ এটা ঠিক যে জার্মানি বা ফ্রান্সের মতো এখানে খুব বেশি বেতন পাবেন না। কিন্তু এটাও সত্যি যে এখানে আবাসিক বা জীবনযাত্রার খরচও অনেক কম। একটু হিসাব করে চললে সুন্দরভাবে থাকা-খাওয়া শেষে কিছু সেভিংস করা সম্ভব। ২. কাগজের নিরাপত্তা ও শান্তি ইউরোপের অন্য দেশে লুকিয়ে চুরিয়ে অনিশ্চয়তায় দিন পার করার চেয়ে, পর্তুগালে লিগ্যাল হয়ে বুক ফুলিয়ে হাঁটার শান্তি অনেক বেশি। এখানে লিগ্যাল স্ট্যাটাস থাকলে রেস্টুরেন্ট, হোটেল, কনস্ট্রাকশন, অ্যাগ্রিকালচার বা ডেলিভারি লাইনে নিজের মতো কাজ খুঁজে নেওয়া যায়। ৩. শুরুটা শূন্য থেকেই আজ যারা পর্তুগালে ভালো অবস্থানে আছেন, তারা সবাই কিন্তু প্রথম দিন থেকেই আরামে ছিলেন না। তারা ভাষা শিখেছেন, কষ্ট করেছেন এবং ধাপে ধাপে ওপরে উঠেছেন। ইউরোপে সেটেলড হওয়ার জন্য পর্তুগাল একটা সেরা এন্ট্

বাস্তবতার পর্তুগাল: স্বপ্ন দেখার আগে চারটি বিষয় মাথায় রাখুন

পাপন, পর্তুগাল থেকে

​পর্তুগাল নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমরা সাধারণত দুই ধরনের গল্প শুনি। কেউ বলে এখানে কোনো ভবিষ্যৎ নেই, আবার কেউ বলে এটাই নাকি ইউরোপের আসল স্বর্গ! কিন্তু সত্যটা আসলে কী?

​বাস্তবতা হলো এই দুইটার মাঝামাঝি। আপনি পর্তুগাল আসার কথা ভাবছেন, তবে এই চারটি সত্য আগে মেনে নিন।

১. আয় কম, তবে জীবন-যাপন সহজ

এটা ঠিক যে জার্মানি বা ফ্রান্সের মতো এখানে খুব বেশি বেতন পাবেন না। কিন্তু এটাও সত্যি যে এখানে আবাসিক বা জীবনযাত্রার খরচও অনেক কম। একটু হিসাব করে চললে সুন্দরভাবে থাকা-খাওয়া শেষে কিছু সেভিংস করা সম্ভব।

২. কাগজের নিরাপত্তা ও শান্তি

ইউরোপের অন্য দেশে লুকিয়ে চুরিয়ে অনিশ্চয়তায় দিন পার করার চেয়ে, পর্তুগালে লিগ্যাল হয়ে বুক ফুলিয়ে হাঁটার শান্তি অনেক বেশি। এখানে লিগ্যাল স্ট্যাটাস থাকলে রেস্টুরেন্ট, হোটেল, কনস্ট্রাকশন, অ্যাগ্রিকালচার বা ডেলিভারি লাইনে নিজের মতো কাজ খুঁজে নেওয়া যায়।

৩. শুরুটা শূন্য থেকেই

আজ যারা পর্তুগালে ভালো অবস্থানে আছেন, তারা সবাই কিন্তু প্রথম দিন থেকেই আরামে ছিলেন না। তারা ভাষা শিখেছেন, কষ্ট করেছেন এবং ধাপে ধাপে ওপরে উঠেছেন। ইউরোপে সেটেলড হওয়ার জন্য পর্তুগাল একটা সেরা এন্ট্রি পয়েন্ট।

​৪. ‘সোনার হরিণ’ দেখানো দালালদের থেকে দূরে থাকুন

‘পর্তুগাল নেমেই লাখ লাখ টাকা ইনকাম- এই ধরনের সস্তা কথায় যারা বিশ্বাস করবেন, তারা পরে পস্তাবেন। বিদেশে কোনো শর্টকাট সাকসেস নেই। এখানে টিকতে হলে কষ্ট করার মানসিকতা নিয়েই আসতে হবে।

পর্তুগাল আপনাকে রাতারাতি আলাদিনের চেরাগ দেবে না। কিন্তু আপনি যদি পরিশ্রমী হন, তবে এই দেশ আপনাকে দেবে একটি বৈধ ও নিরাপদ ইউরোপিয়ান লাইফ, ফ্যামিলি নিয়ে শান্তিতে থাকার পরিবেশ এবং নিজের স্বপ্নগুলোকে সত্যি করার একটা রিয়েল সুযোগ।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow