বাহাদুর শাহ পার্কে অননুমোদিত বাণিজ্যিক মেলা উচ্ছেদে আলটিমেটাম

পুরান ঢাকার ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের সৌন্দর্য ও সাধারণ মানুষের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রোববার (৯ আগস্ট) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পার্ক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আরও পড়ুন বাহাদুর শাহ পার্কে প্রাতঃভ্রমণকারীদের আয়োজনে বর্ষবরণ অভিযানকালে পার্কের অভ্যন্তরে বৃক্ষমেলার অনুমতি নিয়ে স্থাপন করা অননুমোদিত বাণিজ্যিক মেলার দোকান ও স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য আয়োজকদের আজ রোববার রাত পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। বৃক্ষমেলার অনুমতি নিয়ে বাণিজ্যিক মেলা বসানোর কারণে পার্কে আগত দর্শনার্থী ও স্থানীয় সাধারণ জনগণের চলাফেরা, বসা এবং হাঁটার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল। বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে অননুমোদিত মেলার দোকান না সরিয়ে ফেললে আগামীকাল সোমবার (১০ আগস্ট) উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে চূড়ান্তভাবে সতর্ক করা হয়। ​এমএমএ/এমএমকে

বাহাদুর শাহ পার্কে অননুমোদিত বাণিজ্যিক মেলা উচ্ছেদে আলটিমেটাম

পুরান ঢাকার ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের সৌন্দর্য ও সাধারণ মানুষের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

রোববার (৯ আগস্ট) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পার্ক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে পার্কের অভ্যন্তরে বৃক্ষমেলার অনুমতি নিয়ে স্থাপন করা অননুমোদিত বাণিজ্যিক মেলার দোকান ও স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য আয়োজকদের আজ রোববার রাত পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।

বৃক্ষমেলার অনুমতি নিয়ে বাণিজ্যিক মেলা বসানোর কারণে পার্কে আগত দর্শনার্থী ও স্থানীয় সাধারণ জনগণের চলাফেরা, বসা এবং হাঁটার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল। বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে অননুমোদিত মেলার দোকান না সরিয়ে ফেললে আগামীকাল সোমবার (১০ আগস্ট) উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে চূড়ান্তভাবে সতর্ক করা হয়।

​এমএমএ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow