বাড়ি ভাড়া দিলেন সারা আলি খান

বলিউড অভিনেত্রী সারা আলি খান তার আন্ধেরি পশ্চিমের বাংলো বাড়িটি ভাড়া দিয়েছেন। তিনি একটি প্রাইভেট কোম্পানির কাছে পাঁচ বছরের জন্য বাড়িটি লিজ দিয়েছেন বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যম জানায়, মোট ৪.১৪ কোটি টাকায় প্রডিজি মন্টেসরি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডকে বাংলো বাড়িটি লিজ দিয়েছেন এ অভিনেত্রী। যার মাসিক ভাড়া ৬.৫ লাখ টাকা। এটি স্কুলের কিছু কাজের জন্য ব্যবহৃত হবে। ওল্ড লোখান্ডওয়ালা কমপ্লেক্সের বেলস্কট কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত সারা আলি খানের এ বাড়িটি। গত ২৭ মার্চ কাগজে-কলমে এ সম্পত্তির বিনিময়ে লেনদেন হয়েছে। নথি অনুযায়ী, সম্পত্তিটি প্রায় ৪ হাজার ৫০০ বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত। লিজের মেয়াদ পাঁচ বছর, যার মধ্যে তিন বছরের একটি লক-ইন পিরিয়ড রয়েছে। নথি অনুযায়ী, লিভ কমেন্সমেন্ট ডেট (এলসিডি) এবং রেন্ট কমেন্সমেন্ট ডেটের মেয়াদ (আরসিডি) উভয়ই ১ মে, ২০২৬ পর্যন্ত। অন্যদিকে গত ২৪ মার্চ বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত লোয়ার পারেলে ২.৮১ কোটি টাকা ভাড়ায় ৫ বছরের জন্য একটি অফিস স্পেস লিজ নিয়েছেন। সূত্রের খবর, শহরের লোয়ার পারেলে অবস্থিত ‘ওয়ান লোধা প্লেস’-এ একটি কমার্শিয়াল ইউনিট দীর্ঘমেয়াদি

বাড়ি ভাড়া দিলেন সারা আলি খান

বলিউড অভিনেত্রী সারা আলি খান তার আন্ধেরি পশ্চিমের বাংলো বাড়িটি ভাড়া দিয়েছেন। তিনি একটি প্রাইভেট কোম্পানির কাছে পাঁচ বছরের জন্য বাড়িটি লিজ দিয়েছেন বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যম জানায়, মোট ৪.১৪ কোটি টাকায় প্রডিজি মন্টেসরি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডকে বাংলো বাড়িটি লিজ দিয়েছেন এ অভিনেত্রী। যার মাসিক ভাড়া ৬.৫ লাখ টাকা। এটি স্কুলের কিছু কাজের জন্য ব্যবহৃত হবে।

ওল্ড লোখান্ডওয়ালা কমপ্লেক্সের বেলস্কট কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত সারা আলি খানের এ বাড়িটি। গত ২৭ মার্চ কাগজে-কলমে এ সম্পত্তির বিনিময়ে লেনদেন হয়েছে। নথি অনুযায়ী, সম্পত্তিটি প্রায় ৪ হাজার ৫০০ বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত। লিজের মেয়াদ পাঁচ বছর, যার মধ্যে তিন বছরের একটি লক-ইন পিরিয়ড রয়েছে। নথি অনুযায়ী, লিভ কমেন্সমেন্ট ডেট (এলসিডি) এবং রেন্ট কমেন্সমেন্ট ডেটের মেয়াদ (আরসিডি) উভয়ই ১ মে, ২০২৬ পর্যন্ত।

অন্যদিকে গত ২৪ মার্চ বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত লোয়ার পারেলে ২.৮১ কোটি টাকা ভাড়ায় ৫ বছরের জন্য একটি অফিস স্পেস লিজ নিয়েছেন। সূত্রের খবর, শহরের লোয়ার পারেলে অবস্থিত ‘ওয়ান লোধা প্লেস’-এ একটি কমার্শিয়াল ইউনিট দীর্ঘমেয়াদি লিজে নিয়েছেন অভিনেত্রী। এই লিজ চুক্তির মেয়াদ মোট পাঁচ বছর। যার মাসিক ভাড়া ধরা হয়েছে প্রায় ৪ লাখ টাকার কিছু বেশি। তবে প্রতি বছর ভাড়া বাড়বে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে পুরো ভাড়ার মোট অঙ্ক কয়েক কোটি টাকার কাছাকাছি পৌঁছতে পারে।

নথি অনুযায়ী, ২০২৬ সালের মার্চ মাসে এ চুক্তিটি হয়েছে। সম্পত্তির মালিক হিসেবে অন্য এক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে, যার কাছ থেকেই ইউনিটটি ভাড়া নেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে অভিনেত্রীর তরফে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow