বাড়িতে যেভাবে তৈরি করবেন চিকেন তাইপো
তিব্বতি ও হিমালয় অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারের কথা উঠলেই মোমোর নাম সবার আগে আসে। তবে মোমোরই আরও বড়, নরম ও তুলতুলে একটি সংস্করণ রয়েছে, যার নাম তাইপো। সাধারণ মোমোর তুলনায় এটি আকারে প্রায় দুই থেকে তিন গুণ বড় এবং খেতে অনেক বেশি নরম ও স্পঞ্জের মতো। স্বাদে ভিন্ন এই স্টিমড খাবারটি এখন অনেকের কাছেই বেশ জনপ্রিয়। তবে রেস্তোরাঁয় না গিয়েও খুব সহজে ঘরেই তৈরি করা যায় সুস্বাদু তাইপো। অল্প কয়েকটি উপকরণ আর সঠিক পদ্ধতি জানলেই তৈরি হবে নরম সুস্বাদু তাইপো। আসুন জেনে নেওয়া যাক, কীভাবে তৈরি করবেন তুলতুলে ও সুস্বাদু তাইপো- উপকরণ ময়দা ২ কাপ ইস্ট আধা চা চামচ চিকেন কিমা দেড় কাপ পেঁয়াজ কুচি ১টি আদা ও রসুন বাটা ১ চা চামচ করে সেদ্ধ ডিম ৩-৪টি কাঁচা মরিচ বা চিলি ফ্লেকস স্বাদমতো সয়া সস ১ চা চামচ তেল ১ টেবিল চামচ ধনেপাতা কুচি ১ টেবিল চামচ হালকা গরম পানি প্রয়োজনমতো চিনি আধা চা চামচ লবণ স্বাদমতো প্রস্তুত প্রণালি প্রথমে একটি পাত্রে হালকা গরম পানির সঙ্গে চিনি ও ইস্ট মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রাখুন, যাতে ইস্ট সক্রিয় হয়ে ফেনা ওঠে। এরপর একটি বড় পাত্রে ময়দা ও লবণ নিয়ে তার সঙ্গে ইস্টের মিশ্রণটি যোগ করে ভালোভাবে মেখে নরম
তিব্বতি ও হিমালয় অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারের কথা উঠলেই মোমোর নাম সবার আগে আসে। তবে মোমোরই আরও বড়, নরম ও তুলতুলে একটি সংস্করণ রয়েছে, যার নাম তাইপো। সাধারণ মোমোর তুলনায় এটি আকারে প্রায় দুই থেকে তিন গুণ বড় এবং খেতে অনেক বেশি নরম ও স্পঞ্জের মতো।
স্বাদে ভিন্ন এই স্টিমড খাবারটি এখন অনেকের কাছেই বেশ জনপ্রিয়। তবে রেস্তোরাঁয় না গিয়েও খুব সহজে ঘরেই তৈরি করা যায় সুস্বাদু তাইপো। অল্প কয়েকটি উপকরণ আর সঠিক পদ্ধতি জানলেই তৈরি হবে নরম সুস্বাদু তাইপো।
আসুন জেনে নেওয়া যাক, কীভাবে তৈরি করবেন তুলতুলে ও সুস্বাদু তাইপো-
উপকরণ
- ময়দা ২ কাপ
- ইস্ট আধা চা চামচ
- চিকেন কিমা দেড় কাপ
- পেঁয়াজ কুচি ১টি
- আদা ও রসুন বাটা ১ চা চামচ করে
- সেদ্ধ ডিম ৩-৪টি
- কাঁচা মরিচ বা চিলি ফ্লেকস স্বাদমতো
- সয়া সস ১ চা চামচ
- তেল ১ টেবিল চামচ
- ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
- হালকা গরম পানি প্রয়োজনমতো
- চিনি আধা চা চামচ
- লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে হালকা গরম পানির সঙ্গে চিনি ও ইস্ট মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রাখুন, যাতে ইস্ট সক্রিয় হয়ে ফেনা ওঠে। এরপর একটি বড় পাত্রে ময়দা ও লবণ নিয়ে তার সঙ্গে ইস্টের মিশ্রণটি যোগ করে ভালোভাবে মেখে নরম ও মসৃণ একটি খামির তৈরি করুন। খামিরের ওপর সামান্য তেল মাখিয়ে ভেজা কাপড় বা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে অন্তত ১ ঘণ্টা গরম স্থানে রেখে দিন, যাতে এটি ফুলে প্রায় দ্বিগুণ হয়ে যায়।
এদিকে একটি বাটিতে চিকেন কিমা, পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, সয়া সস, ধনেপাতা কুচি, কাঁচা মরিচ কুচি, সামান্য তেল ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে পুর তৈরি করে নিন।
খামির ফুলে উঠলে সেটি থেকে বড় আকারের কয়েকটি লেচি কেটে নিন। প্রতিটি লেচি সাধারণ মোমোর তুলনায় একটু মোটা করে গোল বা ডিম্বাকৃতি বেলে নিন। এরপর মাঝখানে ২ থেকে ৩ টেবিল চামচ চিকেনের পুর দিন এবং তার ওপর একটি সেদ্ধ ডিমের টুকরো বসিয়ে দিন। চারপাশ থেকে খামির তুলে এনে মোমোর মতো সুন্দর করে প্লিট করে মুখটি ভালোভাবে বন্ধ করে দিন, যাতে ভাপানোর সময় পুর বেরিয়ে না আসে।
এরপর মোমো স্টিমারের ট্রেতে হালকা তেল ব্রাশ করে একে একে তাইপোগুলো সাজিয়ে রাখুন। স্টিমারের নিচে পানি ফুটিয়ে তার ওপর ট্রেটি বসিয়ে মাঝারি আঁচে ১৫ থেকে ২০ মিনিট ভাপিয়ে নিন। খামির নরম ও ফুলে উঠলে এবং পুর সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেলে স্টিমার থেকে নামিয়ে নিন।
গরম গরম নরম, তুলতুলে তাইপো ঝাল টমেটো চাটনি বা আপনার পছন্দের ডিপের সঙ্গে পরিবেশন করুন।
এসএকেওয়াই
What's Your Reaction?

