বাড়ির উঠানে গাঁজা গাছ, যুবক গ্রেপ্তার
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির উঠানে গাঁজা গাছ লাগানোর অভিযোগে আবুল কাসেম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (০২ মে ) দুপুরে গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আবুল কাসেম (২৫) মাধবপুর ইউনিয়নের ষাইটশালা এলাকার মো. শাহজাহানের ছেলে।
এর আগে শুক্রবার (০১ মে) দিবাগত রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ফারুকুল ইসলাম ফোর্স নিয়ে উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার আবুল কাসেমের বসতবাড়ির উঠান থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে আবুল কাসেমকে গ্রেপ্তার করে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন কালবেলাকে বলেন, উদ্ধারকৃত গাঁজা গাছটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা করে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।