বাড়ির গেটের সামনে ককটেল ও চিরকুট রেখে হুমকি

মেহেরপুরের গাংনী উপজেলার সহগলপুর গ্রামে এক প্রবাসীর বাড়ির সামনে থেকে দুটি ককটেল ও চাঁদা দাবি সংবলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে দেড় লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে এবং না দিলে প্রাণনাশ ও সম্পত্তি ধ্বংসের হুমকি দেওয়া হয়েছে। রোববার (০১ ফেব্রুয়ারি) সকালে চিরকুট ও ককটেল উদ্ধার করা হয়। চিরকুটে লেখা ছিল- ‘শ্রদ্ধেয় মামা, সালাম নিবেন। আশা করি ভালোই আছো। বিল্ডিং অনেক সুন্দর হয়েছে, অনেক টাকা খরচ তাই না। এলাকার বড় ভাইদের মিষ্টি দিলেন না, তাই আমরা স্পেশাল মিষ্টি পাঠালাম। আমাদের মিষ্টি খাওয়ার জন্য এই নম্বরে এক লাখ ৫০ হাজার টাকা পাঠিয়ে দেবেন। টাকা না দিলে ছেলে ও বিল্ডিং দুটোই হারাবেন।’ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সহগলপুর গ্রামের মিঠুন হোসেন নামের এক ব্যক্তি সিঙ্গাপুর প্রবাসী। তিনি সম্প্রতি নিজ গ্রামে একটি বাড়ি নির্মাণ করছেন। রোববার ভোরে বাড়ির গেটের সামনে ককটেল ও একটি হাতে লেখা চিরকুট পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। খবর পেয়ে গাংনী থানার ধলা পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাল স্কচটেপে মোড়ানো দুটি ককটেল ও একটি চিরকুট উদ্ধার করে। উদ্ধারকৃত ককটেল দুটি নিরাপত্ত

বাড়ির গেটের সামনে ককটেল ও চিরকুট রেখে হুমকি
মেহেরপুরের গাংনী উপজেলার সহগলপুর গ্রামে এক প্রবাসীর বাড়ির সামনে থেকে দুটি ককটেল ও চাঁদা দাবি সংবলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে দেড় লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে এবং না দিলে প্রাণনাশ ও সম্পত্তি ধ্বংসের হুমকি দেওয়া হয়েছে। রোববার (০১ ফেব্রুয়ারি) সকালে চিরকুট ও ককটেল উদ্ধার করা হয়। চিরকুটে লেখা ছিল- ‘শ্রদ্ধেয় মামা, সালাম নিবেন। আশা করি ভালোই আছো। বিল্ডিং অনেক সুন্দর হয়েছে, অনেক টাকা খরচ তাই না। এলাকার বড় ভাইদের মিষ্টি দিলেন না, তাই আমরা স্পেশাল মিষ্টি পাঠালাম। আমাদের মিষ্টি খাওয়ার জন্য এই নম্বরে এক লাখ ৫০ হাজার টাকা পাঠিয়ে দেবেন। টাকা না দিলে ছেলে ও বিল্ডিং দুটোই হারাবেন।’ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সহগলপুর গ্রামের মিঠুন হোসেন নামের এক ব্যক্তি সিঙ্গাপুর প্রবাসী। তিনি সম্প্রতি নিজ গ্রামে একটি বাড়ি নির্মাণ করছেন। রোববার ভোরে বাড়ির গেটের সামনে ককটেল ও একটি হাতে লেখা চিরকুট পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। খবর পেয়ে গাংনী থানার ধলা পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাল স্কচটেপে মোড়ানো দুটি ককটেল ও একটি চিরকুট উদ্ধার করে। উদ্ধারকৃত ককটেল দুটি নিরাপত্তার স্বার্থে পানি ও বালুভর্তি পাত্রে রেখে থানায় নেওয়া হয়। গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের টিম কাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow