বায়ুদূষণের শীর্ষে উগান্ডার কামপালা, ঢাকা কত নম্বরে?

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে উগান্ডার কামপালা। অন্যদিকে, আজ রোববারও ঢাকার বায়ু মাঝারি মানের। রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৫৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। আরও পড়ুন চোখ ও ফুসফুসের ক্ষতিসহ বায়ুদূষণ কঠিন যে রোগের ঝুঁকি বাড়ায় স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। সে হিসেবে কামপালার দূষণ স্কোর ১৯৪ এর অর্থ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ঢাকা রয়েছে ২৭ নম্বরে এবং দূষণ স্কোর ৮৪ এর অর্থ এখানকার বাতাস মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে। শনিবারও ঢাকার বাতাস একই মানের ছিল।  এসএনআর

বায়ুদূষণের শীর্ষে উগান্ডার কামপালা, ঢাকা কত নম্বরে?

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে উগান্ডার কামপালা। অন্যদিকে, আজ রোববারও ঢাকার বায়ু মাঝারি মানের।

রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৫৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সে হিসেবে কামপালার দূষণ স্কোর ১৯৪ এর অর্থ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ঢাকা রয়েছে ২৭ নম্বরে এবং দূষণ স্কোর ৮৪ এর অর্থ এখানকার বাতাস মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে। শনিবারও ঢাকার বাতাস একই মানের ছিল। 

এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow