বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ সেই মরিয়ম
সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়ম খাতুন নামের এক নারীর ‘ভিডিও’ ভাইরাল হয়েছে। ভিডিও তে থাকা নারী নিজেকে ওই সংসদ সদস্যের স্ত্রী দাবি করলেও তার বায়োডাটাতে দেখা যায় তিনি অবিবাহিত। মঙ্গলবার (২১ জুলাই) লিখিত বিবৃতিতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম দাবি করেন, মরিয়ম খাতুন নামের ১৮ বছরের ওই তরুণী তার ‘দ্বিতীয় স্ত্রী’। এদিকে, মরিয়ম খাতুনের একটি বায়োডাটাতে দেখা গেছে গাজী নজরুল ইসলাম কর্তৃক গত ২২ জুন তারিখে স্বাক্ষর করা সুপারিশ রয়েছে। বায়োডাটাটিতে সংসদ সদস্যের স্বাক্ষরের উপরে সবুজ কালিতে হাতে লেখা রয়েছে, ‘জোর সুপারিশ করছি।’ যেখনে মরিয়ম খাতুনের বৈবাবিহক অবস্থা ‘অবিবাহিত’ লেখা রয়েছে। এদিকে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম দাবি করেন, ‘আমাদের বিয়ে হয়েছে গত ১৭ জুন পারিবারিকভাবে আমার প্রথম স্ত্রীসহ সবার সম্মতিতে বিয়ে হয়েছে। আমার দ্বিতীয় স্ত্রীর নাম মোসাম্মাৎ মরিয়ম আক্তার, তার বাবার নাম মাসুম বিল্লাহ। তাদের বাড়ি সাতক্ষীরার গাবুরা ইউনিয়নে। বর্তমানে ঢাকায় থাকেন।’ জামায়াতের এই সংসদ সদস্য ১৭ জুন বিয়ে করেছেন দাবি করলেও ২২ জুন তার স্বাক্ষর করা মরিয়মের বায়োডাটাতে ‘অবিবাহিত’ ল
সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়ম খাতুন নামের এক নারীর ‘ভিডিও’ ভাইরাল হয়েছে। ভিডিও তে থাকা নারী নিজেকে ওই সংসদ সদস্যের স্ত্রী দাবি করলেও তার বায়োডাটাতে দেখা যায় তিনি অবিবাহিত।
মঙ্গলবার (২১ জুলাই) লিখিত বিবৃতিতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম দাবি করেন, মরিয়ম খাতুন নামের ১৮ বছরের ওই তরুণী তার ‘দ্বিতীয় স্ত্রী’।
এদিকে, মরিয়ম খাতুনের একটি বায়োডাটাতে দেখা গেছে গাজী নজরুল ইসলাম কর্তৃক গত ২২ জুন তারিখে স্বাক্ষর করা সুপারিশ রয়েছে।
বায়োডাটাটিতে সংসদ সদস্যের স্বাক্ষরের উপরে সবুজ কালিতে হাতে লেখা রয়েছে, ‘জোর সুপারিশ করছি।’ যেখনে মরিয়ম খাতুনের বৈবাবিহক অবস্থা ‘অবিবাহিত’ লেখা রয়েছে।
এদিকে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম দাবি করেন, ‘আমাদের বিয়ে হয়েছে গত ১৭ জুন পারিবারিকভাবে আমার প্রথম স্ত্রীসহ সবার সম্মতিতে বিয়ে হয়েছে। আমার দ্বিতীয় স্ত্রীর নাম মোসাম্মাৎ মরিয়ম আক্তার, তার বাবার নাম মাসুম বিল্লাহ। তাদের বাড়ি সাতক্ষীরার গাবুরা ইউনিয়নে। বর্তমানে ঢাকায় থাকেন।’
জামায়াতের এই সংসদ সদস্য ১৭ জুন বিয়ে করেছেন দাবি করলেও ২২ জুন তার স্বাক্ষর করা মরিয়মের বায়োডাটাতে ‘অবিবাহিত’ লেখা রয়েছে।
What's Your Reaction?