বিআরটিসি বাস-সিএনজির সংঘর্ষে নিহত ১
সিলেট-জকিগঞ্জ মহাসড়কের চারখাই এলাকায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ফালজুর গ্রামের কালাই মিয়া (৫৫)। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী বলে জানা গেছে। জানা যায়, সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কের চারখাই এলাকার কাঠলিপুল সংলগ্ন স্থানে জকিগঞ্জ থেকে আসা সিলেটমুখী বিআরটিসি বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে কালাই মিয়া মারা যান এবং আরও দুজন আহত হন। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করেন। বিয়ানীবাজার থানার কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘সকাল সাড়ে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
সিলেট-জকিগঞ্জ মহাসড়কের চারখাই এলাকায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ফালজুর গ্রামের কালাই মিয়া (৫৫)। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী বলে জানা গেছে।
জানা যায়, সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কের চারখাই এলাকার কাঠলিপুল সংলগ্ন স্থানে জকিগঞ্জ থেকে আসা সিলেটমুখী বিআরটিসি বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে কালাই মিয়া মারা যান এবং আরও দুজন আহত হন। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করেন।
বিয়ানীবাজার থানার কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘সকাল সাড়ে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আরও ২ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করে।’
What's Your Reaction?