বিইউপিতে ‘১ম সিএফএস আন্তর্জাতিক সম্মেলন’ সম্পন্ন
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (এফএসএসএস)-এর উদ্যোগে দুই দিনব্যাপী ‘১ম সিএফএস আন্তর্জাতিক সম্মেলন’ সফলভাবে সমাপ্ত হয়েছে। বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা অডিটোরিয়ামে এই সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। ‘নতুন বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার জাতীয় নিরাপত্তা’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতিমান শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশ নেন। দুই দিনব্যাপী এই সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জের বিভিন্ন দিক নিয়ে গভীর মতবিনিময় ও গবেষণাভিত্তিক গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। সম্মেলনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নেপালের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. প্রমোদ জয়সওয়াল, শ্রীলঙ্কার অর্থনীতি ও নিরাপত্তা গবেষক সুভাশিনি আবেয়াসিংহে, পাকিস্তানের ড. সালমা মালিক এবং সুইডেনের ড. গ্রেগ সিমন্স। এছাড়া বাংলাদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বিশিষ্ট অধ্যাপক ও সংশ্লিষ্ট গবেষকরা এই সেমিনারে তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতি
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (এফএসএসএস)-এর উদ্যোগে দুই দিনব্যাপী ‘১ম সিএফএস আন্তর্জাতিক সম্মেলন’ সফলভাবে সমাপ্ত হয়েছে।
বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা অডিটোরিয়ামে এই সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়।
‘নতুন বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার জাতীয় নিরাপত্তা’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতিমান শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশ নেন।
দুই দিনব্যাপী এই সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জের বিভিন্ন দিক নিয়ে গভীর মতবিনিময় ও গবেষণাভিত্তিক গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নেপালের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. প্রমোদ জয়সওয়াল, শ্রীলঙ্কার অর্থনীতি ও নিরাপত্তা গবেষক সুভাশিনি আবেয়াসিংহে, পাকিস্তানের ড. সালমা মালিক এবং সুইডেনের ড. গ্রেগ সিমন্স। এছাড়া বাংলাদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বিশিষ্ট অধ্যাপক ও সংশ্লিষ্ট গবেষকরা এই সেমিনারে তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম, এমপি)। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবর্তিত ও প্রতিনিয়ত রূপান্তরশীল বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই লক্ষ্য অর্জনে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, কৌশলগত সংলাপের ধারাবাহিকতা রক্ষা এবং উচ্চতর গবেষণাভিত্তিক জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই। তিনি এমন একটি সময়োপযোগী আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য বিইউপি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিউইপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম (বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি)। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিরা সম্মেলনে অংশ নেন।
আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই সম্মেলনে শিক্ষাবিষয়ক একাধিক বিশেষ অধিবেশন, প্যানেল আলোচনা এবং গবেষণাপত্র উপস্থাপনের মাধ্যমে জ্ঞানচর্চা ও নীতিনির্ভর সংলাপে এক প্রাণবন্ত ও ফলপ্রসূ পরিবেশের সৃষ্টি হয়।
What's Your Reaction?