বিইউপিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-তে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ‘ফ্রেশারস রিসেপশন ২০২৫-২৬’ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা অডিটোরিয়ামে গত ২৯ ও ৩০ এপ্রিল এবং আজ ১০ মে পৃথকভাবে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। তিন দিনব্যাপী এই আয়োজনে ২৯ এপ্রিল এফএএসএস (FASS), ৩০ এপ্রিল এফএসটি (FST) এবং আজ ১০ মে এফবিএস (FBS) ও এফএসএসএস (FSSS) অনুষদের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন নিয়মকানুন এবং সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। নবীনদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম বলেন, বিইউপি শিক্ষার্থীদের শুধু একাডেমিক উৎকর্ষ অর্জনই নয়, বরং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতেও প্রতিশ্রুতিবদ্ধ। শৃঙ্খলা, সততা, নৈতিকতা, সহমর্মিতা ও আত্মবিশ্বাস একজন শিক্ষার্থীর অপ
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-তে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ‘ফ্রেশারস রিসেপশন ২০২৫-২৬’ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা অডিটোরিয়ামে গত ২৯ ও ৩০ এপ্রিল এবং আজ ১০ মে পৃথকভাবে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
তিন দিনব্যাপী এই আয়োজনে ২৯ এপ্রিল এফএএসএস (FASS), ৩০ এপ্রিল এফএসটি (FST) এবং আজ ১০ মে এফবিএস (FBS) ও এফএসএসএস (FSSS) অনুষদের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন নিয়মকানুন এবং সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
নবীনদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম বলেন, বিইউপি শিক্ষার্থীদের শুধু একাডেমিক উৎকর্ষ অর্জনই নয়, বরং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতেও প্রতিশ্রুতিবদ্ধ। শৃঙ্খলা, সততা, নৈতিকতা, সহমর্মিতা ও আত্মবিশ্বাস একজন শিক্ষার্থীর অপরিহার্য গুণ।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিইউপি সবসময় ফলাফলভিত্তিক ও প্রয়োগমুখী শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে আসছে। নবীন শিক্ষার্থীরা ভবিষ্যতে তাদের মেধা ও শ্রম দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং দেশ ও জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মচারী এবং বিপুল সংখ্যক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
What's Your Reaction?