বিইউবিটিতে ‘ফুটসাল চ্যাম্পিয়নস লিগ’ আয়োজন, চ্যাম্পিয়ন কর্ণফুলী স্টার্স
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) স্পোর্টস কমপ্লেক্সে গত ১০ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ‘বিইউবিটি ফুটসাল চ্যাম্পিয়নস লিগ ২০২৬’। বিইউবিটি স্পোর্টস ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো এমন ব্যতিক্রমধর্মী টুর্নামেন্টে অংশগ্রহণ করে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে তিনটি পৃথক বিভাগে ১৮টি দল।
টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ ছিল প্লেয়ার অকশন, যা বিইউবিটির ইতিহাসে প্রথমবারের মতো আয়োজন করা হয়। গত ৭ এপ্রিল লটারির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মধ্য থেকে আটজনকে আটটি দলের মালিক হিসেবে নির্বাচন করা হয়।
দলগুলো ছিল— বিইউবিটি পদ্মা ব্লেজ, বিইউবিটি মেঘনা ওয়ারিয়র্স, বিইউবিটি তুরাগ রেঞ্জার্স, বিইউবিটি তিস্তা থান্ডার্স, বিইউবিটি যমুনা জায়ান্টস, বিইউবিটি সুরমা টাইটানস, বিইউবিটি কর্ণফুলী স্টার্স এবং বিইউবিটি রূপসা রাইডার্স। পরে ১৬ এপ্রিল অকশনের মাধ্যমে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ দলে অন্তর্ভুক্ত হন।
অকশনের মাধ্যমে গঠিত আটটি দল নিয়ে অনুষ্ঠিত হয় ছেলেদের বিভাগের প্রতিযোগিতা। রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) স্পোর্টস কমপ্লেক্সে গত ১০ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ‘বিইউবিটি ফুটসাল চ্যাম্পিয়নস লিগ ২০২৬’। বিইউবিটি স্পোর্টস ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো এমন ব্যতিক্রমধর্মী টুর্নামেন্টে অংশগ্রহণ করে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে তিনটি পৃথক বিভাগে ১৮টি দল।
টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ ছিল প্লেয়ার অকশন, যা বিইউবিটির ইতিহাসে প্রথমবারের মতো আয়োজন করা হয়। গত ৭ এপ্রিল লটারির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মধ্য থেকে আটজনকে আটটি দলের মালিক হিসেবে নির্বাচন করা হয়।
দলগুলো ছিল— বিইউবিটি পদ্মা ব্লেজ, বিইউবিটি মেঘনা ওয়ারিয়র্স, বিইউবিটি তুরাগ রেঞ্জার্স, বিইউবিটি তিস্তা থান্ডার্স, বিইউবিটি যমুনা জায়ান্টস, বিইউবিটি সুরমা টাইটানস, বিইউবিটি কর্ণফুলী স্টার্স এবং বিইউবিটি রূপসা রাইডার্স। পরে ১৬ এপ্রিল অকশনের মাধ্যমে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ দলে অন্তর্ভুক্ত হন।
অকশনের মাধ্যমে গঠিত আটটি দল নিয়ে অনুষ্ঠিত হয় ছেলেদের বিভাগের প্রতিযোগিতা। রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হয় বিইউবিটি তুরাগ রেঞ্জার্স ও বিইউবিটি কর্ণফুলী স্টার্স। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১-০ গোলের জয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কর্ণফুলী স্টার্স।
টুর্নামেন্টে যৌথ সর্বোচ্চ গোলদাতা হন বিইউবিটি পদ্মা ব্লেজের আলিফ আল মুরসালিন এবং বিইউবিটি মেঘনা ওয়ারিয়র্সের আল-ইমরান। সেরা গোলরক্ষক নির্বাচিত হন কর্ণফুলী স্টার্সের সাজিদ (সিএসই) এবং সেরা খেলোয়াড় হন একই দলের বিপ্লব (ল)।
চারটি ফ্যাকালটির প্রতিনিধিত্বকারী দল নিয়ে অনুষ্ঠিত মেয়েদের বিভাগের ফাইনালে ফ্যাকালটি অব ল ও ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ মুখোমুখি হয়। ফাইনালে ফ্যাকালটি অব ল বিজয়ী হয়।
যৌথ সর্বোচ্চ গোলদাতা হন ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ইমু খাতুন ও ফ্যাকালটি অব ল-এর তানজিলা দিশা। সেরা গোলরক্ষক হন ফ্যাকাল্টি অব ল-এর লামিয়া ও সেরা খেলোয়াড় হন একই ফ্যাকাল্টির সুমাইয়া।
শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে গঠিত ছয়টি দলের প্রতিযোগিতার ফাইনালে স্টাফ টিম ও ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারের মধ্যে লড়াই হয়। ফাইনালে ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং জয়ী হয়। সর্বোচ্চ গোলদাতা হন ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিংয়ের মোনো। সেরা গোলরক্ষক নির্বাচিত হন স্টাফ টিমের আলতাব এবং সেরা খেলোয়াড় হন ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক শিহাব।
১৬ এপ্রিল ফাইনাল খেলা শেষে বিজয়ী ও পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়দের মধ্যে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। সামগ্রিকভাবে ‘বিইউবিটি ফুটসাল চ্যাম্পিয়নস লিগ ২০২৬’ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংস্কৃতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে বলে আয়োজকরা জানান।