বিউটি পার্লারের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড

মানিকগঞ্জের একটি পার্লারের আড়ালে নারীদের জোরপূর্বক অনৈতিক কর্মকাণ্ডে নামাতে বাধ্য করা হয় এমন অভিযোগ এনে মামলা করেছে এক নারী। অনৈতিক কর্মকাণ্ডের প্রস্তাবে রাজি না হলে করা হয় মারধরসহ হাত-পা বেঁধে নির্যাতন।  এ ঘটনায় ভুক্তভোগী এক নারী কর্মচারী মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন। পার্লারটি হলো মানিকগঞ্জ শহরের এলজিইডি অফিসের পশ্চিম পাশে রাইসা বিউটি ঘর পার্লার।  মামলার বাদী জানান, তিনি ওই বিউটি পার্লারে চাকরি করতেন। বেশ কিছু দিন চাকরি করার একপর্যায়ে পার্লারের মালিক রত্না ইয়াছমিন ও তার সহযোগীরা তাকে দেহব্যবসায় বাধ্য করার চেষ্টা করেন। এর মধ্যে গত ১১ মার্চ ১৩ বছর বয়সী তার ছোট ছোট বোন পার্লারে তার সঙ্গে দেখা করতে আসে। এমন সময় আমার বোনকে পার্লারের মালিকসহ তার চক্রের সদস্যরা দেখেন। পরে তারা আমার বোনকে দিয়ে অনৈতিক কর্মকাণ্ড করানোর জন্য প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় গত ১৪ মার্চ রাত আনুমানিক ১টার দিকে আসামিরা আমার বাসায় গিয়ে চাপ সৃষ্টি করে। ভুক্তভোগী আরও জানান, বোনসহ আমি অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করায় আমাকে পার্লারে নিয়ে লোহার রড দিয়ে মারধর করে। শিকল দিয়ে হাত বেঁধে রাখে এবং আমার মাথার চুল

বিউটি পার্লারের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড

মানিকগঞ্জের একটি পার্লারের আড়ালে নারীদের জোরপূর্বক অনৈতিক কর্মকাণ্ডে নামাতে বাধ্য করা হয় এমন অভিযোগ এনে মামলা করেছে এক নারী। অনৈতিক কর্মকাণ্ডের প্রস্তাবে রাজি না হলে করা হয় মারধরসহ হাত-পা বেঁধে নির্যাতন। 

এ ঘটনায় ভুক্তভোগী এক নারী কর্মচারী মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন। পার্লারটি হলো মানিকগঞ্জ শহরের এলজিইডি অফিসের পশ্চিম পাশে রাইসা বিউটি ঘর পার্লার। 

মামলার বাদী জানান, তিনি ওই বিউটি পার্লারে চাকরি করতেন। বেশ কিছু দিন চাকরি করার একপর্যায়ে পার্লারের মালিক রত্না ইয়াছমিন ও তার সহযোগীরা তাকে দেহব্যবসায় বাধ্য করার চেষ্টা করেন। এর মধ্যে গত ১১ মার্চ ১৩ বছর বয়সী তার ছোট ছোট বোন পার্লারে তার সঙ্গে দেখা করতে আসে। এমন সময় আমার বোনকে পার্লারের মালিকসহ তার চক্রের সদস্যরা দেখেন। পরে তারা আমার বোনকে দিয়ে অনৈতিক কর্মকাণ্ড করানোর জন্য প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় গত ১৪ মার্চ রাত আনুমানিক ১টার দিকে আসামিরা আমার বাসায় গিয়ে চাপ সৃষ্টি করে।

ভুক্তভোগী আরও জানান, বোনসহ আমি অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করায় আমাকে পার্লারে নিয়ে লোহার রড দিয়ে মারধর করে। শিকল দিয়ে হাত বেঁধে রাখে এবং আমার মাথার চুল কেটে দেওয়া হয়। আমি বাড়ি না ফেরায় আমার স্বজনরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে।    

অভিযুক্তরা হলেন, সদর উপজেলার পশ্চিম বান্দুটিয়া গ্রামের পার্লারের মালিক রত্মা ইয়াছমিন, তার ছেলে মো. তুষার রহমান (২৬), দেড় গ্রাম এলাকার তাজনীন আক্তার চাঁদনী (২৬), পশ্চিম সেওতা এলাকার রিফাত (২৫), ও রজ্জব (২৫), বাইচাইল গ্রামের জহিরুল ইসলাম টিপুসহ (৪৫) অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনের নামে মামলা করা হয়।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন জানান, এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা এ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow