বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন জাগো নিউজের নাজমুল হুসাইন

‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছেন দেশের শীর্ষস্থানীয় অনলাইন পোর্টাল জাগোনিউজ২৪.কমের জ্যেষ্ঠ প্রতিবেদক নাজমুল হুসাইন। বৃহস্পতিবার (২৫ জুন) কৃষিবিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ অ্যাওয়ার্ড দিয়েছে বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম (বিএআরএফ)। প্রথমবারের মতো নয়জন সাংবাদিককে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। আরও আট সাংবাদিক এই অ্যাওয়ার্ড পেয়েছেন। তারা হলেন- দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শাহাদাত হোসেন, আজকের পত্রিকার সাইফুল মাসুম, ইন্ডিপেন্ডেন্ট টিভির শাহিদ আহমেদ সোহাগ, প্রতিদিনের বাংলাদশের ফারুক আহমাদ আরিফ, সমকালের জাহিদুর রহমান, এটিএন নিউজের ফেরদৌস রহমান, যুগান্তরের ইয়াসিন রহমান ও এখন টিভির সাজিদ আরাফাত। বিএআরএফের সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলরের নির্বাহী চেয়ারম্যান মো. আব্দুছ ছালাম, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মোহাম্মদ মাসুম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করে

বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন জাগো নিউজের নাজমুল হুসাইন

‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছেন দেশের শীর্ষস্থানীয় অনলাইন পোর্টাল জাগোনিউজ২৪.কমের জ্যেষ্ঠ প্রতিবেদক নাজমুল হুসাইন।

বৃহস্পতিবার (২৫ জুন) কৃষিবিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ অ্যাওয়ার্ড দিয়েছে বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম (বিএআরএফ)। প্রথমবারের মতো নয়জন সাংবাদিককে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

আরও আট সাংবাদিক এই অ্যাওয়ার্ড পেয়েছেন। তারা হলেন- দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শাহাদাত হোসেন, আজকের পত্রিকার সাইফুল মাসুম, ইন্ডিপেন্ডেন্ট টিভির শাহিদ আহমেদ সোহাগ, প্রতিদিনের বাংলাদশের ফারুক আহমাদ আরিফ, সমকালের জাহিদুর রহমান, এটিএন নিউজের ফেরদৌস রহমান, যুগান্তরের ইয়াসিন রহমান ও এখন টিভির সাজিদ আরাফাত।

jagonews24

বিএআরএফের সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলরের নির্বাহী চেয়ারম্যান মো. আব্দুছ ছালাম, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মোহাম্মদ মাসুম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিএআরএফের সাধারণ সম্পাদক কাওসার আজম।

আয়োজকরা জানান, কৃষিবিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি প্রদান এবং কৃষি সাংবাদিকতাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ড দেওয়ার জন্য প্রথমে কৃষি বিটের সাংবাদিকদের কাছ থেকে ২০২৫ সালে প্রকাশিত বিশেষ প্রতিবেদন আহ্বান করা হয়, পরে অর্ধশতাধিক প্রতিবেদন থেকে বিচারকরা বাছাই করে সেরা নয়টি প্রতিবেদন নির্বাচন করে।

এর আগে নাজমুল হুসাইন বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড, এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ও লিলি মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এছাড়া তিনি এলডিডিপি জার্নালিস্ট ফেলোশিপ পেয়েছেন।

ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে স্নাতক করা নাজমুল হুসাইন দৈনিক বণিক বার্তা, শেয়ার বিজ ও বাংলাদেশের খবরে কাজ করেছেন। ২০২০ সালে তিনি জাগো নিউজে যুক্ত হন। বর্তমানে তিনি জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কাজ করছেন।

আরএএস/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow