বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৯ সাংবাদিক

কৃষিবিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য ‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমের ৯ সাংবাদিক। বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে নির্বাচিত সেরা ৯ জন সাংবাদিকের হাতে এই অ্যাওয়ার্ড, সনদ ও চেক তুলে দেওয়া হয়। বাংলাদেশ এগ্রিকালচার রিপোটার্স ফোরাম (বিএআরএফ) এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। পুরষ্কারপ্রাপ্ত সাংবাদিকরা হলেন- জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক নাজমুল হুসাইন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শাহাদাত হোসেন, আজকের পত্রিকার সাইফুল মাসুম, ইনডিপেন্ডেন্ট টিভির শাহিদ আহমেদ সোহাগ, প্রতিদিনের বাংলাদেশ ফারুক আহমাদ আরিফ, সমকালের জাহিদুর রহমান, এটিএন নিউজের ফেরদৌস রহমান, যুগান্তরের ইয়াসিন রহমান ও এখন টিভির সাজিদ আরাফাত। আরও পড়ুন বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন জাগো নিউজের নাজমুল হুসাইন আয়োজকরা জানান, কৃষিবিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি প্রদান এবং কৃষি সাংবাদিকতাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ড দেওয়ার জন্য প্রথমে কৃষি বিটের সাংবাদিকদের কাছ থেকে ২০২৫ সালে প্রকাশিত বিশেষ প্রতিবেদন আহ্ব

বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৯ সাংবাদিক

কৃষিবিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য ‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমের ৯ সাংবাদিক।

বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে নির্বাচিত সেরা ৯ জন সাংবাদিকের হাতে এই অ্যাওয়ার্ড, সনদ ও চেক তুলে দেওয়া হয়। বাংলাদেশ এগ্রিকালচার রিপোটার্স ফোরাম (বিএআরএফ) এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

পুরষ্কারপ্রাপ্ত সাংবাদিকরা হলেন- জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক নাজমুল হুসাইন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শাহাদাত হোসেন, আজকের পত্রিকার সাইফুল মাসুম, ইনডিপেন্ডেন্ট টিভির শাহিদ আহমেদ সোহাগ, প্রতিদিনের বাংলাদেশ ফারুক আহমাদ আরিফ, সমকালের জাহিদুর রহমান, এটিএন নিউজের ফেরদৌস রহমান, যুগান্তরের ইয়াসিন রহমান ও এখন টিভির সাজিদ আরাফাত।

আয়োজকরা জানান, কৃষিবিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি প্রদান এবং কৃষি সাংবাদিকতাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ড দেওয়ার জন্য প্রথমে কৃষি বিটের সাংবাদিকদের কাছ থেকে ২০২৫ সালে প্রকাশিত বিশেষ প্রতিবেদন আহ্বান করা হয়। পরে অর্ধশতাধিক প্রতিবেদন থেকে বাছাই করে সেরা নয়টি প্রতিবেদন নির্বাচন করেন বিচারকরা।

বিএআরএফের সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাওসার আজমের সঞ্চালনা অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলরের নির্বাহী চেয়ারম্যান মো. আব্দুছ ছালাম, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মোহাম্মদ মাসুম প্রমুখ বক্তব্য রাখেন।

আরএএস/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow