বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ওই কর্মী। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। গুলির ঘটনায় আহত না হওয়া বিএনপি কর্মীর নাম আমির হোসেন। তিনি আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রিনিবাসদি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র ও ভুক্তভোগী জানান, রোববার রাত আনুমানিক ৮টার দিকে আড়াইহাজার চৌরাস্তা এলাকা থেকে নিজের গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন আমির হোসেন। গাড়িটি আড়াইহাজার বাইপাস সড়কে পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে আসা দুই অজ্ঞাত ব্যক্তি তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় চালকের আসনে থাকা আমির হোসেন অল্পের জন্য প্রাণে রক্ষা পান। গুলির ঘটনার পর তিনি গাড়ি থামিয়ে দিলে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে আমির হোসেন আড়াইহাজার থানায় গিয়ে ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “গুলির ঘটনায় ভুক্তভোগী থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা তার বক্তব্য গ্রহণ করেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ওই কর্মী। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

গুলির ঘটনায় আহত না হওয়া বিএনপি কর্মীর নাম আমির হোসেন। তিনি আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রিনিবাসদি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী জানান, রোববার রাত আনুমানিক ৮টার দিকে আড়াইহাজার চৌরাস্তা এলাকা থেকে নিজের গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন আমির হোসেন। গাড়িটি আড়াইহাজার বাইপাস সড়কে পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে আসা দুই অজ্ঞাত ব্যক্তি তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় চালকের আসনে থাকা আমির হোসেন অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

গুলির ঘটনার পর তিনি গাড়ি থামিয়ে দিলে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে আমির হোসেন আড়াইহাজার থানায় গিয়ে ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “গুলির ঘটনায় ভুক্তভোগী থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা তার বক্তব্য গ্রহণ করেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow