বিএনপি কর্মীর বাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ভোটের আগের দিন প্রবাসী বিএনপির এক কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের শমসের পাড়া গ্রামে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী রুস্তম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রুস্তম আলী গত ৩ ফেব্রুয়ারি প্রবাস থেকে দেশে ফিরেছেন। বুধবার দুপুরে হঠাৎ ১৪-১৫ জনের একটি সশস্ত্র দল তার বাড়ির সামনে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় তারা ঘরের গ্রিলে আঘাত করে এবং চিৎকার-চেঁচামেচি ও গালাগাল করে দ্রুত সটকে পড়ে। ঘটনার আকস্মিকতায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে অস্ত্রধারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেও হামলাকারীদের পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় বাসিন্দা আবদুল মান্নান বলেন, হঠাৎ করেই বিকট শব্দে কয়েকটি গুলির আওয়াজ শুনতে পাই। আমরা ঘর থেকে

বিএনপি কর্মীর বাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ভোটের আগের দিন প্রবাসী বিএনপির এক কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের শমসের পাড়া গ্রামে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী রুস্তম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুস্তম আলী গত ৩ ফেব্রুয়ারি প্রবাস থেকে দেশে ফিরেছেন। বুধবার দুপুরে হঠাৎ ১৪-১৫ জনের একটি সশস্ত্র দল তার বাড়ির সামনে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় তারা ঘরের গ্রিলে আঘাত করে এবং চিৎকার-চেঁচামেচি ও গালাগাল করে দ্রুত সটকে পড়ে। ঘটনার আকস্মিকতায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে অস্ত্রধারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেও হামলাকারীদের পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় বাসিন্দা আবদুল মান্নান বলেন, হঠাৎ করেই বিকট শব্দে কয়েকটি গুলির আওয়াজ শুনতে পাই। আমরা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছিলাম। নির্বাচনের আগে এমন ঘটনা এলাকায় আতঙ্ক তৈরি করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, রুস্তম আলী রাউজান আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেনাবাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানা গেছে, কয়েকটি ফাঁকা গুলি ছোড়া হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। কারা জড়িত এবং এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় টহল জোরদার করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow