বিএনপি ক্ষমতায় এলে সমস্ত অপকর্ম বন্ধ হবে : ভিপি জয়নাল

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ফেনী-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক জয়নাল আবদিন বলেছেন, বিএনপি আগামীতে ক্ষমতায় এলে দেশে চলমান সমস্ত অপকর্ম, দুর্নীতি এবং জুলুম-নির্যাতন চিরতরে বন্ধ করা হবে। দলের সাইনবোর্ড ব্যবহার করে কাউকে অপকর্ম করতে দেয়া হবে না। সন্ত্রাসী ও গুন্ডামি করার জন্য কাউকে সুযোগ দেয়া হবে না। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ফেনী শহরে ধানের শীষের গণমিছিলে অংশ নিয়ে ফেনী প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। ভিপি জয়নাল বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে দেশের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। দেশে ব্যাপক কর্মসংস্থান ঘটবে। শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে।  তিনি আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি দূর করা হবে এবং প্রতিটি অপরাধের নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হবে। ভোটাধিকার এবং বাকস্বাধীনতা ফিরিয়ে আনাই হবে বিএনপির মূল লক্ষ্য। ​ গণসমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সহসম্পাদক রেহানা আক্তার রানু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী

বিএনপি ক্ষমতায় এলে সমস্ত অপকর্ম বন্ধ হবে : ভিপি জয়নাল
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ফেনী-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক জয়নাল আবদিন বলেছেন, বিএনপি আগামীতে ক্ষমতায় এলে দেশে চলমান সমস্ত অপকর্ম, দুর্নীতি এবং জুলুম-নির্যাতন চিরতরে বন্ধ করা হবে। দলের সাইনবোর্ড ব্যবহার করে কাউকে অপকর্ম করতে দেয়া হবে না। সন্ত্রাসী ও গুন্ডামি করার জন্য কাউকে সুযোগ দেয়া হবে না। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ফেনী শহরে ধানের শীষের গণমিছিলে অংশ নিয়ে ফেনী প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। ভিপি জয়নাল বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে দেশের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। দেশে ব্যাপক কর্মসংস্থান ঘটবে। শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে।  তিনি আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি দূর করা হবে এবং প্রতিটি অপরাধের নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হবে। ভোটাধিকার এবং বাকস্বাধীনতা ফিরিয়ে আনাই হবে বিএনপির মূল লক্ষ্য। ​ গণসমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সহসম্পাদক রেহানা আক্তার রানু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, ইয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নইমুল্লা চৌধুরী বরাত, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow