বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন

‎বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন এদেশের লবণ শ্রমিকরা তাদের উৎপাদিত লবণের ন্যায্যমূল্য পায়। ঢাকাতে মানুষ এক কেজি লবণ ৪০ টাকা করে কিনে খায় অথচ আমার এখানকার লবণ চাষিরা কেজিপ্রতি ১০ টাকা পায় না। এটা চরম বৈষম্য। বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা  হবে। ‎বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মগনামা ও উজানটিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মগনামা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   সালাহউদ্দিন আহমদ বলেন, লবণ চাষিদের লবণের নায্যমূল্য নিশ্চিত করার জন্য অনেক সংগ্রাম করেছি এবং তা বাস্তবায়নও করেছি। অন্তর্বর্তী সরকার লবণ আমদানির কথা বলেছিল। ফলে লবণের দাম কমে গেছে। আমাদের অনুরোধে তারা আমদানি বন্ধ করেছে, এখন লবণের দাম বাড়বে। ‎তিনি আরও বলেন, বিএনপির অপর নাম গণতন্ত্র, গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। এদেশকে আমরা কোথায় নিয়ে যাব তার একটি রূপরেখা জনগণের কাছে তুলে ধরেছি। দরিদ্রদের জন্য ফ্যামেলি কার্ড দেওয়া হবে। বিএনপি ক্ষমতায় গেলে  দারিদ্র্যবিমোচন করে  অর্থনৈতিক স্বচ্ছলতা

বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন

‎বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন এদেশের লবণ শ্রমিকরা তাদের উৎপাদিত লবণের ন্যায্যমূল্য পায়। ঢাকাতে মানুষ এক কেজি লবণ ৪০ টাকা করে কিনে খায় অথচ আমার এখানকার লবণ চাষিরা কেজিপ্রতি ১০ টাকা পায় না। এটা চরম বৈষম্য। বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা  হবে।

‎বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মগনামা ও উজানটিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মগনামা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
সালাহউদ্দিন আহমদ বলেন, লবণ চাষিদের লবণের নায্যমূল্য নিশ্চিত করার জন্য অনেক সংগ্রাম করেছি এবং তা বাস্তবায়নও করেছি। অন্তর্বর্তী সরকার লবণ আমদানির কথা বলেছিল। ফলে লবণের দাম কমে গেছে। আমাদের অনুরোধে তারা আমদানি বন্ধ করেছে, এখন লবণের দাম বাড়বে।

‎তিনি আরও বলেন, বিএনপির অপর নাম গণতন্ত্র, গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। এদেশকে আমরা কোথায় নিয়ে যাব তার একটি রূপরেখা জনগণের কাছে তুলে ধরেছি। দরিদ্রদের জন্য ফ্যামেলি কার্ড দেওয়া হবে। বিএনপি ক্ষমতায় গেলে  দারিদ্র্যবিমোচন করে  অর্থনৈতিক স্বচ্ছলতা আনবে। আমাদের প্রতিদ্বন্দ্বী যারা ভোট করছেন, দেশের মানুষের জন্য তাদের কোনো পরিকল্পনা নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমবাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, জেলা ওলামা দলের সভাপতি আলী হাসান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদীদ মুকুট প্রমুখ।



 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow