বিএনপি গুপ্ত নয়, মব সৃষ্টির চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না: মজনু
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি বলেছেন, বিএনপি কোনো গুপ্ত সংগঠন নয়; গত ১৭ বছর দলটি রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে এবং অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছে। কেউ যদি মব সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। বুধবার (২০ মে) রাজধানীর নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগের উদ্বোধনী সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন। রফিকুল আলম মজনু বলেন, জুলাই সনদ বিএনপিসহ সবার ঐকমত্যের ভিত্তিতে সই হয়েছে এবং সেই সনদ বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভয়ভীতি, আন্দোলনের হুমকি কিংবা মিথ্যা তথ্য দিয়ে জোর করে কিছু চাপিয়ে দেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, সরকার যে জুলাই সনদে সই করেছে, তা বাস্তবায়নে সবাই সম্মিলিতভাবে কাজ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে রফিকুল আলম মজনুর নেতৃত্বে নয়াপল্টন, গুলিস্তান, গোলা
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি বলেছেন, বিএনপি কোনো গুপ্ত সংগঠন নয়; গত ১৭ বছর দলটি রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে এবং অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছে। কেউ যদি মব সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
বুধবার (২০ মে) রাজধানীর নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগের উদ্বোধনী সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।
রফিকুল আলম মজনু বলেন, জুলাই সনদ বিএনপিসহ সবার ঐকমত্যের ভিত্তিতে সই হয়েছে এবং সেই সনদ বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভয়ভীতি, আন্দোলনের হুমকি কিংবা মিথ্যা তথ্য দিয়ে জোর করে কিছু চাপিয়ে দেওয়া সম্ভব নয়।
তিনি আরও বলেন, সরকার যে জুলাই সনদে সই করেছে, তা বাস্তবায়নে সবাই সম্মিলিতভাবে কাজ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে রফিকুল আলম মজনুর নেতৃত্বে নয়াপল্টন, গুলিস্তান, গোলাপ শাহ মাজার এবং শাহবাগে লিফলেট বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তাসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
কেএইচ/এমকেআর
What's Your Reaction?