বিএনপি-ছাত্রদলের নামে নারী নির্যাতনের অভিযোগ, ঢাবিতে শিবিরের বিক্ষোভ

বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা সারাদেশে নারীদের নির্যাতন ও হয়রানি করছে—এমন অভিযোগ করে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাবির ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সংগঠনটি। মিছিলটি রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির নেতারা। মিছিলে বিক্ষোভকারীরা ‘বিএনপিকে লাল কার্ড, লাল কার্ড লাল কার্ড’, ‘চাঁদাবাজকে লাল কার্ড, লাল কার্ড লাল কার্ড’, ‘নেতা করে খাম্বা চুরি, কর্মী ধরে গলায় ছুরি’সহ নানান স্লোগান দেন। সমাবেশে ঢাবি শিবিরের সভাপতি ও ডাকসুর এজিএস মু. মহিউদ্দিন খান বলেন, আমাদের কথা খুব স্পষ্ট—আমরা চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই। আমরা এই বাংলাদেশ গড়ার জন্য জুলাইয়ে রাস্তায় নেমেছি। আমরা এ লক্ষ্যে এখনো রাস্তায় আছি। দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, যাদের কাছে আমাদের মা-বোনদের ইজ্জত নিরাপদ নয়, তাদের আপনারা প্রতিহত করুন। আমরা বিশ্বাস করি, আগামী ১২ তারিখের নির্বাচনে আপনারা তাদের লাল কার্ড দেখাবেন। ঢাবি শাখা শিবিরের সেক্রেটারি আশিকুর রহমান বলেন, মা-বোনদের ইজ্জত রক্ষা করার জ

বিএনপি-ছাত্রদলের নামে নারী নির্যাতনের অভিযোগ, ঢাবিতে শিবিরের বিক্ষোভ

বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা সারাদেশে নারীদের নির্যাতন ও হয়রানি করছে—এমন অভিযোগ করে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাবির ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সংগঠনটি। মিছিলটি রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির নেতারা।

মিছিলে বিক্ষোভকারীরা ‘বিএনপিকে লাল কার্ড, লাল কার্ড লাল কার্ড’, ‘চাঁদাবাজকে লাল কার্ড, লাল কার্ড লাল কার্ড’, ‘নেতা করে খাম্বা চুরি, কর্মী ধরে গলায় ছুরি’সহ নানান স্লোগান দেন।

সমাবেশে ঢাবি শিবিরের সভাপতি ও ডাকসুর এজিএস মু. মহিউদ্দিন খান বলেন, আমাদের কথা খুব স্পষ্ট—আমরা চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই। আমরা এই বাংলাদেশ গড়ার জন্য জুলাইয়ে রাস্তায় নেমেছি। আমরা এ লক্ষ্যে এখনো রাস্তায় আছি।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, যাদের কাছে আমাদের মা-বোনদের ইজ্জত নিরাপদ নয়, তাদের আপনারা প্রতিহত করুন। আমরা বিশ্বাস করি, আগামী ১২ তারিখের নির্বাচনে আপনারা তাদের লাল কার্ড দেখাবেন।

ঢাবি শাখা শিবিরের সেক্রেটারি আশিকুর রহমান বলেন, মা-বোনদের ইজ্জত রক্ষা করার জন্য আমরা জীবন বিলিয়ে দিতে একবারও দ্বিধা করবো না। মা-বোনদের ইজ্জতের দিকে চোখ তুলে তাকালে আমরা সেই চোখ উপড়ে ফেলবো। কেউ তাদের ইজ্জতে হাত দিলে আমরা সেই হাত ভেঙে দেবো।

তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে তারা অপপ্রচার চালিয়েছিলো শিবির নারীবিদ্বেষী। শিবিরকে নারীরা ভোট দেবে না। কিন্তু আমরা দেখেছি, ছাত্র সংসদ নির্বাচনে আমাদের বোনেরা আমাদের ওপরই বেশি আস্থা রেখেছে।

শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খান বলেন, ৫ আগস্টের পর আমরা দেখেছি একটা রাজনৈতিক দল এমন কোনো অপরাধ নাই করেনি। আজকে টিআইবির প্রকাশিত রিপোর্টে দেখা গেছে, গত দেড় বছরে ৯১ শতাংশ অপরাধের সঙ্গে বিএনপি জড়িত।

তিনি বলেন, বিএনপি মিডিয়ার চোখে কাপড় পরিয়ে এসব আড়াল করতে চায়। কিন্তু তারা জনগণের চোখে কাপড় পরাতে পারবে না। তারা বোরকাকে ভয় পায়। তারা সারাদেশে বোরকার বিরুদ্ধে অপপ্রচার করছে। যারা মা-বোনদের হেনস্তার চেষ্টা চালাবে, তাদের মাস্তানি ছুটিয়ে দেওয়া হবে।

এফএআর/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow