বিএনপি নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের অভিযোগে রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান ও সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সাংগঠনিক নোটিশের মাধ্যমে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, হাফিজুর রহমানের বিরুদ্ধে দলের সিনিয়র নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং সাংগঠনিক নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। শৃঙ্খলা ভঙ্গের এই বিষয়গুলোর সত্যতা পাওয়ায় দলীয় ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী তাকে পদ থেকে অব্যাহতি ও দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান বলেন, দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত করতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পাওয়ায় হাফিজুর রহমানকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম জানান, তৃণমূল পর্যায়ে দলের ঐক্য বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো ব্যক্তির অপকর্মের দা
দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের অভিযোগে রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান ও সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সাংগঠনিক নোটিশের মাধ্যমে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, হাফিজুর রহমানের বিরুদ্ধে দলের সিনিয়র নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং সাংগঠনিক নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। শৃঙ্খলা ভঙ্গের এই বিষয়গুলোর সত্যতা পাওয়ায় দলীয় ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী তাকে পদ থেকে অব্যাহতি ও দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান বলেন, দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত করতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পাওয়ায় হাফিজুর রহমানকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম জানান, তৃণমূল পর্যায়ে দলের ঐক্য বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো ব্যক্তির অপকর্মের দায়ভার দল বহন করবে না।
What's Your Reaction?