বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের একাধিক নেতা। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলনসহ কয়েকজন নেতা অভিযোগ করেন, রোকনুজ্জামানের সাংগঠনিক দক্ষতা, কর্মীবান্ধব ভূমিকা এবং জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দলের কিছু বহিষ্কৃত ও বিতর্কিত নেতা তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন। তারা বলেন, বিগত আওয়ামী লীগবিরোধী আন্দোলন-সংগ্রামে রোকনুজ্জামান রোকন সক্রিয় ভূমিকা পালন করেছেন। দলীয় কর্মসূচি বাস্তবায়ন, মামলা-হামলার শিকার হওয়া এবং নেতাকর্মীদের পাশে থাকার কারণে তিনি মাঠপর্যায়ে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। নেতাকর্মীদের দাবি, সম্প্রতি কালিগঞ্জ উপজেলা সদরে আওয়ামী লীগের পুনরুত্থানের প্রতিবাদে প্রায় দুই হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফলভাবে আয়োজনের পর থেকেই তার বিরুদ্ধে অপপ্রচারের মাত্রা বেড়েছে। তাদের অভিযো
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের একাধিক নেতা।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলনসহ কয়েকজন নেতা অভিযোগ করেন, রোকনুজ্জামানের সাংগঠনিক দক্ষতা, কর্মীবান্ধব ভূমিকা এবং জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দলের কিছু বহিষ্কৃত ও বিতর্কিত নেতা তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন।
তারা বলেন, বিগত আওয়ামী লীগবিরোধী আন্দোলন-সংগ্রামে রোকনুজ্জামান রোকন সক্রিয় ভূমিকা পালন করেছেন। দলীয় কর্মসূচি বাস্তবায়ন, মামলা-হামলার শিকার হওয়া এবং নেতাকর্মীদের পাশে থাকার কারণে তিনি মাঠপর্যায়ে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
নেতাকর্মীদের দাবি, সম্প্রতি কালিগঞ্জ উপজেলা সদরে আওয়ামী লীগের পুনরুত্থানের প্রতিবাদে প্রায় দুই হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফলভাবে আয়োজনের পর থেকেই তার বিরুদ্ধে অপপ্রচারের মাত্রা বেড়েছে।
তাদের অভিযোগ, পারুলগাছা এলাকার একটি জমি নিয়ে চলমান বিরোধকে কেন্দ্র করে রোকনুজ্জামানের নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তবে সংশ্লিষ্ট জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের বিষয়টি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির পথে রয়েছে বলে তারা দাবি করেন।
বিএনপির নেতাকর্মীরা বলেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে রোকনুজ্জামানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। তবে তৃণমূল নেতাকর্মীরা এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দলীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
What's Your Reaction?