বিএনপি নেতাকে ছুরিকাঘাত
বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলগেটে এক অবৈধ দোকানিকে খুঁটি সরিয়ে সামান্য পেছনে বসাতে বলায় ইকবাল হোসেন নামের এক বিএনপি নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। শনিবার (০২ মে) বেলা সাড়ে ১২টার দিকে সান্তাহার রেলওয়ে সুইচকেবিনের সামনে এ ঘটনাটি ঘটে। আহত ইকবাল উপজেলার সান্তাহার পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মাইক্রোস্ট্যান্ড এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সান্তাহার রেলগেট থেকে স্টেশনে যাওয়ার রাস্তায় রেলওয়ে সুইচকেবিন সংলগ্ন এলাকায় বেশ কিছু দিন যাবৎ অবৈধভাবে কিছু ব্যবসায়ী দোকান বসিয়ে ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি রেল বিভাগের বড় কর্মকর্তা ভিজিটে আসার খবরে তারা দোকানগুলো সরিয়ে নেয়। এরপর স্ব স্ব জায়গায় তারা আবারও দোকান বসিয়ে ফেলে। শনিবার সকাল থেকে শহিদ নামের এক দোকানির ছেলে নীরব ফের সেখানে তাদের দোকান বসানোর জন্য খুঁটি পোঁতার কাজ করছিলেন। কিন্তু পূর্বের জায়গার চেয়ে একটু সামনে খুঁটি পোঁতার কারণে চলাচলে বিঘ্ন ঘটতে পারে ভেবে জিআরপি থানা থেকে তাকে নিষেধ করা হয়। এরপরও কাজ চলমান রাখায় বিএনপি নেতা ইকবাল হোসেনও খুঁটিটি সরিয়ে নিতে বললে ওই দোকানির ছেলে তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠ
বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলগেটে এক অবৈধ দোকানিকে খুঁটি সরিয়ে সামান্য পেছনে বসাতে বলায় ইকবাল হোসেন নামের এক বিএনপি নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে।
শনিবার (০২ মে) বেলা সাড়ে ১২টার দিকে সান্তাহার রেলওয়ে সুইচকেবিনের সামনে এ ঘটনাটি ঘটে। আহত ইকবাল উপজেলার সান্তাহার পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মাইক্রোস্ট্যান্ড এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সান্তাহার রেলগেট থেকে স্টেশনে যাওয়ার রাস্তায় রেলওয়ে সুইচকেবিন সংলগ্ন এলাকায় বেশ কিছু দিন যাবৎ অবৈধভাবে কিছু ব্যবসায়ী দোকান বসিয়ে ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি রেল বিভাগের বড় কর্মকর্তা ভিজিটে আসার খবরে তারা দোকানগুলো সরিয়ে নেয়।
এরপর স্ব স্ব জায়গায় তারা আবারও দোকান বসিয়ে ফেলে। শনিবার সকাল থেকে শহিদ নামের এক দোকানির ছেলে নীরব ফের সেখানে তাদের দোকান বসানোর জন্য খুঁটি পোঁতার কাজ করছিলেন। কিন্তু পূর্বের জায়গার চেয়ে একটু সামনে খুঁটি পোঁতার কারণে চলাচলে বিঘ্ন ঘটতে পারে ভেবে জিআরপি থানা থেকে তাকে নিষেধ করা হয়।
এরপরও কাজ চলমান রাখায় বিএনপি নেতা ইকবাল হোসেনও খুঁটিটি সরিয়ে নিতে বললে ওই দোকানির ছেলে তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে নিরবের ডাকে ও পৌর স্বেচ্ছাসেবক দল নেতা এসএম সামার রাজুর নেতৃত্বে ২০/২৫ জন যুবক মুহূর্তেই সেখানে জড়ো হয়ে ইকবালকে এলোপাতাড়ি মারধর এবং পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইকবালকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, দোকান বসানোর সময় ইকবাল নিরবকে খুঁটি সরিয়ে পুঁততে বললে সে তখন সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের বড় ছেলে জিকোর নাম উল্লেখ করে সেখানে প্রভাব বিস্তারের চেষ্টা করেন
সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, জনসাধারণের চলাচলের রাস্তায় অবৈধ দোকানপাট থাকায় ট্রেনযাত্রীদের দুর্ভোগ পোহাতে হতো। এজন্য ঘটনার পরপরই রেলওয়ে থানা, আইডব্লিউ ও নিরাপত্তা বাহিনীর লোকজনের উপস্থিতিতে চলাচলের সুবিধায় অবৈধ দোকানগুলো সরিয়ে ফেলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। চলাচলের রাস্তায় থাকা দোকানগুলো সরিয়ে ফেলা হয়েছে।
What's Your Reaction?