বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটির তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও (শোকজ) দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) আক্কেলপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় এক মিনিটের ভিডিওতে একটি কক্ষের ভেতরে কয়েকজন ব্যক্তিকে দেখা যায়। সেখানে একজন ব্যক্তি একটি যন্ত্রে আগুনের তাপ প্রয়োগ করে পাইপের মাধ্যমে কিছু গ্রহণ করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে, ওই ব্যক্তি গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান এবং তিনি ইয়াবা সেবন করছিলেন। তবে ভিডিওটি কখন, কোথায় এবং কে ধারণ করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটির তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও (শোকজ) দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) আক্কেলপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় এক মিনিটের ভিডিওতে একটি কক্ষের ভেতরে কয়েকজন ব্যক্তিকে দেখা যায়। সেখানে একজন ব্যক্তি একটি যন্ত্রে আগুনের তাপ প্রয়োগ করে পাইপের মাধ্যমে কিছু গ্রহণ করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে, ওই ব্যক্তি গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান এবং তিনি ইয়াবা সেবন করছিলেন। তবে ভিডিওটি কখন, কোথায় এবং কে ধারণ করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চর্চার সৃষ্টি হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন প্রকাশের আগে অভিযোগের বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করতে রাজি নন বিএনপির নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow