বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা, ছিঁড়ে গেল পোশাক

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওকিল উদ্দিন ভূঁইয়ার ওপর যুবদল কর্মীদের হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের কার্যালয় প্রাঙ্গণে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির অনুসারী যুবদল কর্মীরা এই হামলা করেন বলে অভিযোগ উঠেছে। এসময় বিএনপি নেতা ওকিল উদ্দিন ভূঁইয়াকে ব্যাপক মারধর করা হয়। তার পরনে থাকা জামা-কাপড় ছিঁড়ে ফেলা হয়। পরে অন্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উপস্থিত বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বৃক্ষমেলা, বইমেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও জিয়াউর রহমানের দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী। এসব কর্মসূচি উপলক্ষে জেলা পরিষদে আসেন নারায়ণগঞ্জ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কর্মসূচির উদ্বোধন চলাকালে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ও বিএনপি নেতা ওকিল উদ্দিন ভূঁইয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওকিল উদ্দিনক

বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা, ছিঁড়ে গেল পোশাক

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওকিল উদ্দিন ভূঁইয়ার ওপর যুবদল কর্মীদের হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের কার্যালয় প্রাঙ্গণে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির অনুসারী যুবদল কর্মীরা এই হামলা করেন বলে অভিযোগ উঠেছে।

এসময় বিএনপি নেতা ওকিল উদ্দিন ভূঁইয়াকে ব্যাপক মারধর করা হয়। তার পরনে থাকা জামা-কাপড় ছিঁড়ে ফেলা হয়। পরে অন্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা, ছিঁড়ে গেল পোশাক

উপস্থিত বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বৃক্ষমেলা, বইমেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও জিয়াউর রহমানের দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী।

এসব কর্মসূচি উপলক্ষে জেলা পরিষদে আসেন নারায়ণগঞ্জ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কর্মসূচির উদ্বোধন চলাকালে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ও বিএনপি নেতা ওকিল উদ্দিন ভূঁইয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওকিল উদ্দিনকে ব্যাপক মারধর করা হয়। পরে অন্যরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা, ছিঁড়ে গেল পোশাক

বিএনপি নেতা ওকিল উদ্দিন ভূঁইয়া বলেন, ‌‘অনুষ্ঠানের শুরুতে মশিউর রহমান রনির সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। পরে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদসহ অন্য নেতারা একত্রে বসে আমাদের মিলিয়ে দেন। পরে আমি জেলা পরিষদের কার্যালয় প্রাঙ্গণে গেলে আমার ওপর অতর্কিত হামলা চালানো হয়। আমি এ ঘটনায় মামলা করবো।’

অভিযোগের বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, ‘প্রথমে আমাদের দুজনের মাঝে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে আমরা উভয়পক্ষ মিলে সমাধান করি। কিন্তু অতি উৎসাহী কিছু কর্মী কার্যালয় প্রাঙ্গণে গিয়ে এ ঘটনা ঘটায়। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow