বিএনপি প্রার্থীকে সমর্থনে সরে দাঁড়ালেন এক প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন পটুয়াখালী-৪ আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী রবিউল হাসান।  রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কলাপাড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে পূর্ণ সমর্থন জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।  এ সময় বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনসহ গণঅধিকার পরিষদ ও বিএনপির অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোশাররফ হোসেনকে ৫ শত নেতাকর্মী নিয়ে পূর্ণ সমর্থন জানান ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মুফতি হাবিবুর রহমান। সংবাদ সম্মেলনে রবিউল হাসান জানান, পটুয়াখালী-৪ আসনের উন্নয়নের স্বার্থে তিনি সরে দাঁড়িয়েছেন এবং ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।  তিনি বলেন, এই সমোঝোতার ফলে পটুয়াখালী-৪ আসনে বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এখন থেকে একটি শক্তিশালী টিম হয়ে মাঠে থাকবে। এ সময় মোশাররফ হোসেন দুই নেতাকে সাধুবাদ জানিয়ে তাদের সব নেতাকর্মীকে ধানের শীষের সঙ্গে একজোটে কাজ করার অনুরোধ জানান।

বিএনপি প্রার্থীকে সমর্থনে সরে দাঁড়ালেন এক প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন পটুয়াখালী-৪ আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী রবিউল হাসান। 

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কলাপাড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে পূর্ণ সমর্থন জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। 

এ সময় বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনসহ গণঅধিকার পরিষদ ও বিএনপির অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোশাররফ হোসেনকে ৫ শত নেতাকর্মী নিয়ে পূর্ণ সমর্থন জানান ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মুফতি হাবিবুর রহমান।

সংবাদ সম্মেলনে রবিউল হাসান জানান, পটুয়াখালী-৪ আসনের উন্নয়নের স্বার্থে তিনি সরে দাঁড়িয়েছেন এবং ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

তিনি বলেন, এই সমোঝোতার ফলে পটুয়াখালী-৪ আসনে বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এখন থেকে একটি শক্তিশালী টিম হয়ে মাঠে থাকবে।

এ সময় মোশাররফ হোসেন দুই নেতাকে সাধুবাদ জানিয়ে তাদের সব নেতাকর্মীকে ধানের শীষের সঙ্গে একজোটে কাজ করার অনুরোধ জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow