বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এদিকে রায়ের পর বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। রোববার (১ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এমন প্রতিক্রিয়া জানান। পোস্টে কারও নাম উল্লেখ না করে হাসনাত লেখেন, ‘বাংলাদেশের জনগণ বনাম ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের ফাইটে বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow