বিএনপি সব সময়ই গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: শামা ওবায়েদ 

ফরিদপুরের সালথায় নবনির্মিত প্রেসক্লাব ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের পক্ষে অবস্থান নেয়। তবে দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। শুক্রবার (১২ জুন) বিকেলে সালথা প্রেসক্লাব ভবনের উদ্বোধন শেষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পরিবেশ সৃষ্টি করেছিলেন। তিনি দাবি করেন, অতীতে বিভিন্ন সময়ে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নির্যাতন, হামলা-মামলা ও নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন। অনেককে এলাকা কিংবা দেশ ছেড়ে যেতে হয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের সময় সাংবাদিকরা ঝুঁকি নিয়ে নানা ঘটনার তথ্য জনগণের সামনে তুলে ধরেছেন। দেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের খবরও গণমাধ্যমের মাধ্যমে প্রকাশ পেয়েছে, যা জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিএনপি সব সময়ই গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: শামা ওবায়েদ 

ফরিদপুরের সালথায় নবনির্মিত প্রেসক্লাব ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের পক্ষে অবস্থান নেয়। তবে দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

শুক্রবার (১২ জুন) বিকেলে সালথা প্রেসক্লাব ভবনের উদ্বোধন শেষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পরিবেশ সৃষ্টি করেছিলেন। তিনি দাবি করেন, অতীতে বিভিন্ন সময়ে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নির্যাতন, হামলা-মামলা ও নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন। অনেককে এলাকা কিংবা দেশ ছেড়ে যেতে হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের সময় সাংবাদিকরা ঝুঁকি নিয়ে নানা ঘটনার তথ্য জনগণের সামনে তুলে ধরেছেন। দেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের খবরও গণমাধ্যমের মাধ্যমে প্রকাশ পেয়েছে, যা জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সাংবাদিকতাকে গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পেশা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, প্রযুক্তির উন্নয়নের এই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনাও দেখা যাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এর আগে ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে সালথা প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ, সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সালথা থানার ওসি বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow