বিএনপি ২২০, জামায়াত ৫৭ আসন পেতে পারে : ন্যাশনালিস্ট রিসার্চ সেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে প্রাক-নির্বাচনী জরিপ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ন্যাশনালিস্ট রিসার্চ সেল’। জরিপ অনুযায়ী বিএনপি ২২০টি আসন ও জামায়াত ইসলামী ৫৭টি আসন পেতে পারে বলে জানানো হয়েছে।   সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে এমন জরিপের তথ্য তুলে ধরে সংগঠনটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি আব্দুর রহিম তুহিন, ড. গাজী মিজানুর রহমান প্রমুখ। জরিপের তথ্য তুলে ধরে সংগঠনটি জানায়, জরিপে ৩০০ জনকে প্রশ্ন করা হয়েছিল। এর মধ্যে ৭৭ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা বিএনপিকে সমর্থন করেন। ১৬ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা জামায়াতে ইসলামীকে সমর্থন করেন। এছাড়া এনসিপিকে ৩ শতাংশ, জাতীয় পার্টিকে ২ শতাংশ, অন্যান্য দলকে ১ শতাংশ উত্তরদাতা সমর্থন করেছেন। মন্তব্য করেননি ১ শতাংশ উত্তরদাতা। সংগঠনটি বলছে, গণভোটে সংস্কারের ভোটের বিষয়ে ৪৯ শতাংশ উত্তরদাতা বলেছেন, এখনো তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেননি। ৩০ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা হ্যাঁ এর পক্ষে ভোট দেবেন। ২১ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা না এর পক্ষে ভোট দেবেন। ৯৯ শতাংশ উত্তরদাতা বলেছেন তাদের আসনের নির্ব

বিএনপি ২২০, জামায়াত ৫৭ আসন পেতে পারে : ন্যাশনালিস্ট রিসার্চ সেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে প্রাক-নির্বাচনী জরিপ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ন্যাশনালিস্ট রিসার্চ সেল’। জরিপ অনুযায়ী বিএনপি ২২০টি আসন ও জামায়াত ইসলামী ৫৭টি আসন পেতে পারে বলে জানানো হয়েছে।  

সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে এমন জরিপের তথ্য তুলে ধরে সংগঠনটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি আব্দুর রহিম তুহিন, ড. গাজী মিজানুর রহমান প্রমুখ।

জরিপের তথ্য তুলে ধরে সংগঠনটি জানায়, জরিপে ৩০০ জনকে প্রশ্ন করা হয়েছিল। এর মধ্যে ৭৭ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা বিএনপিকে সমর্থন করেন। ১৬ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা জামায়াতে ইসলামীকে সমর্থন করেন। এছাড়া এনসিপিকে ৩ শতাংশ, জাতীয় পার্টিকে ২ শতাংশ, অন্যান্য দলকে ১ শতাংশ উত্তরদাতা সমর্থন করেছেন। মন্তব্য করেননি ১ শতাংশ উত্তরদাতা।

সংগঠনটি বলছে, গণভোটে সংস্কারের ভোটের বিষয়ে ৪৯ শতাংশ উত্তরদাতা বলেছেন, এখনো তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেননি। ৩০ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা হ্যাঁ এর পক্ষে ভোট দেবেন। ২১ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা না এর পক্ষে ভোট দেবেন। ৯৯ শতাংশ উত্তরদাতা বলেছেন তাদের আসনের নির্বাচনী পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট।

সংগঠনটি আরও বলছে, কোন দল কতটি আসন পাবে, এমন প্রশ্নের জবাবে যে তথ্য এসেছে তাতে বিএনপি ২২০টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫৭টি আসন, এনসিপি ২টি, জাতীয় পার্টি ৫টি, স্বতন্ত্র ১২টি অন্যান্য দল ৪টি আসন পেতে পারে।

উল্লেখ্য, জরিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ সাবেক ছাত্র ও ৫ জন পিএইচডি ডিগ্রিধারী গবেষক অংশ নেন বলে জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow