বিএনপিও একদলীয় শাসনের পথে হাঁটছে: নাহিদ ইসলাম

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, একটি দল একনায়কতন্ত্র কায়েম করতে গিয়ে হেলিকপ্টারে দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। বিএনপিও এখন একদলীয় শাসনের পথে হাঁটছে। তিনি আরও বলেন, সংসদে ও সংসদের বাইরে আমাদের কথা বলতে দিচ্ছে না। হামলা ও ভয় দেখিয়ে আমাদের কার্যক্রম সংকুচিত করার চেষ্টা চলছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখীপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক। নাহিদ ইসলাম বলেন, ‌‘বিএনপি দেশে কোটি মানুষের কর্মসংস্থান তৈরির কথা বলেছিল। কিন্তু বিগত চার মাসে তারা কোনো কর্মসংস্থান করতে পারেনি। বাজেটেও কর্মস্থান সৃষ্টির কোনো রূপরেখা নেই।’ বক্তব্যে জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি, লোডশেডিং, বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি তেলের দাম না কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সীমান্ত হত্যা ও ভারতের পুশইন বিষয়ে দেশের নাজুক অবস্থার সরকারের তীব্র সমালোচনা করেন এনসিপির শীর্ষ এ নেতা। আব্দুল্লাহ আল নোমান/এসআর/জেআইএম

বিএনপিও একদলীয় শাসনের পথে হাঁটছে: নাহিদ ইসলাম

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, একটি দল একনায়কতন্ত্র কায়েম করতে গিয়ে হেলিকপ্টারে দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। বিএনপিও এখন একদলীয় শাসনের পথে হাঁটছে।

তিনি আরও বলেন, সংসদে ও সংসদের বাইরে আমাদের কথা বলতে দিচ্ছে না। হামলা ও ভয় দেখিয়ে আমাদের কার্যক্রম সংকুচিত করার চেষ্টা চলছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখীপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক।

নাহিদ ইসলাম বলেন, ‌‘বিএনপি দেশে কোটি মানুষের কর্মসংস্থান তৈরির কথা বলেছিল। কিন্তু বিগত চার মাসে তারা কোনো কর্মসংস্থান করতে পারেনি। বাজেটেও কর্মস্থান সৃষ্টির কোনো রূপরেখা নেই।’

বক্তব্যে জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি, লোডশেডিং, বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি তেলের দাম না কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সীমান্ত হত্যা ও ভারতের পুশইন বিষয়ে দেশের নাজুক অবস্থার সরকারের তীব্র সমালোচনা করেন এনসিপির শীর্ষ এ নেতা।

আব্দুল্লাহ আল নোমান/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow