বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী

শেষ মুহূর্তে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বরিশাল-২ আসনের ন্যাশনাল পিপল্ পার্টির (এনপিপি) প্রার্থী সাহেব আলী। সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে উজিরপুর উপজেলার সরকারি ডব্লিউ. বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে বিএনপি মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টুর শেষ জনসভায় অংশ নিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন। এসময় এনপিপি’র প্রার্থী সাহেব আলী জানান, তিনি কোনো প্রকার চাপ বা প্রলোভনে না পড়ে এ সিদ্ধান্ত নিয়েছেন। একটি সুন্দর রাষ্ট্র গড়ার সহায়ক হিসেবে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়েছেন। বরিশালের বানারীপাড়া এবং উজিরপুর উপজেলায় এনপিপি’র নেতাকর্মী সহ সকল ভোটারদেরকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। এর আগে, জামায়াতের সঙ্গে জোট করাকে কেন্দ্র করে ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন তিনজন নেতাকর্মী। শনিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের সাধনার মোড় সংলগ্ন বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তারা।

বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী

শেষ মুহূর্তে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বরিশাল-২ আসনের ন্যাশনাল পিপল্ পার্টির (এনপিপি) প্রার্থী সাহেব আলী।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে উজিরপুর উপজেলার সরকারি ডব্লিউ. বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে বিএনপি মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টুর শেষ জনসভায় অংশ নিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন।

এসময় এনপিপি’র প্রার্থী সাহেব আলী জানান, তিনি কোনো প্রকার চাপ বা প্রলোভনে না পড়ে এ সিদ্ধান্ত নিয়েছেন। একটি সুন্দর রাষ্ট্র গড়ার সহায়ক হিসেবে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়েছেন।

বরিশালের বানারীপাড়া এবং উজিরপুর উপজেলায় এনপিপি’র নেতাকর্মী সহ সকল ভোটারদেরকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

এর আগে, জামায়াতের সঙ্গে জোট করাকে কেন্দ্র করে ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন তিনজন নেতাকর্মী। শনিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের সাধনার মোড় সংলগ্ন বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow