বিএনপিতে যোগ দিলেন জাপার কয়েকশ নেতাকর্মী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে জাতীয় পার্টি (জাপা) ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন গাজীপুর মহানগর ও কাশিমপুর থানা শাখার কয়েকশ নেতাকর্মী ও সমর্থক।  শনিবার (৭ ফেব্রুয়ারি) নগরীর কাশিমপুর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন। গাজীপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মো. ফারুক খান বলেন, ৩১ দফা বাস্তবায়ন এবং একটি সুন্দর, আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজ থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে কাজ করব, ইনশাআল্লাহ। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গাজীপুর মহানগর ও কাশিমপুর থানা জাতীয় পার্টির সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। এ যোগদান বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও দৃঢ় করবে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শওকত হোসেন সরকারের বাসভবন প্রাঙ্গণে গাজীপুর-১ আসনের বিএনপির প্রার্থী মজিবুর রহমানের সমর্থনে এক নির্বাচনী সভার আয়োজন কর

 বিএনপিতে যোগ দিলেন জাপার কয়েকশ নেতাকর্মী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে জাতীয় পার্টি (জাপা) ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন গাজীপুর মহানগর ও কাশিমপুর থানা শাখার কয়েকশ নেতাকর্মী ও সমর্থক। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) নগরীর কাশিমপুর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন।

গাজীপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মো. ফারুক খান বলেন, ৩১ দফা বাস্তবায়ন এবং একটি সুন্দর, আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজ থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে কাজ করব, ইনশাআল্লাহ।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গাজীপুর মহানগর ও কাশিমপুর থানা জাতীয় পার্টির সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। এ যোগদান বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও দৃঢ় করবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শওকত হোসেন সরকারের বাসভবন প্রাঙ্গণে গাজীপুর-১ আসনের বিএনপির প্রার্থী মজিবুর রহমানের সমর্থনে এক নির্বাচনী সভার আয়োজন করা হয়। সভায় গাজীপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মো. ফারুক খান এবং কাশিমপুর থানা জাপার সভাপতি মো. রুহুল আমিন দেওয়ানের নেতৃত্বে কয়েকশ জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

এ সময় নবাগত নেতাকর্মীদের হাতে ফুল তুলে দেওয়া হয় এবং মিষ্টি খাইয়ে বিএনপিতে স্বাগত জানানো হয়। যোগদানকারী নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি দলের পক্ষে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার করেন।

যোগ দেওয়া নেতাকর্মীরা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে জাতীয় পার্টি ত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow