বিএনপিতে যোগ দিলেন জামায়াতের সাবেক আমিরের ছেলে
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুস সামাদের ছেলে মো. জাহিদুল ইসলাম বিএনপিতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম আকবর আলীর হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন তিনি। বিষয়টি নিয়ে এম আকবর আলী জানান, জামায়াত নেতার ছেলে জাহিদুল ইসলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের অনুপ্রাণিত হয়ে আজকে বিএনপিতে যোগদান করেছে। আমরা ফুল দিয়ে তাকে বরণ করে নিয়েছি।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুস সামাদের ছেলে মো. জাহিদুল ইসলাম বিএনপিতে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম আকবর আলীর হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন তিনি।
বিষয়টি নিয়ে এম আকবর আলী জানান, জামায়াত নেতার ছেলে জাহিদুল ইসলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের অনুপ্রাণিত হয়ে আজকে বিএনপিতে যোগদান করেছে। আমরা ফুল দিয়ে তাকে বরণ করে নিয়েছি।
What's Your Reaction?