বিএনপির আরও ২০ নেতাকে বহিষ্কার 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানার ২০ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।  বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনসহ কমিটির গুরুত্বপূর্ণ ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বিভিন্ন ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদমর্যাদার আরও ৮ জন নেতা এই তালিকার অন্তর্ভুক্ত। বহিষ্কৃত নেতারা হলেন—থানা কমিটির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি এম সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান শরিফ, সাংগঠনিক সম্পাদক আলী আকবর ও সদস্য শামিম আহম্মেদ ঢালি। এছাড়া ওয়ার্ড পর্যায়ে- মোহাম্মদ আলী, মাসুদুজ্জামান মন্টু, মুন্সি আলী আইয়ুব,মাসুদ করিম, মো. জিল্লুর রহমান, মো. জামাল প্রধান, জামান মির্জা এবং শহিদুল ইসলাম ভূইয়াকে বহিষ্কার করা হয়।  এদিকে সোনারগাঁয়ের ৬ নেতাকে একই অভিযোগে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন—উপজেলা বিএনপির

বিএনপির আরও ২০ নেতাকে বহিষ্কার 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানার ২০ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনসহ কমিটির গুরুত্বপূর্ণ ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বিভিন্ন ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদমর্যাদার আরও ৮ জন নেতা এই তালিকার অন্তর্ভুক্ত।

বহিষ্কৃত নেতারা হলেন—থানা কমিটির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি এম সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান শরিফ, সাংগঠনিক সম্পাদক আলী আকবর ও সদস্য শামিম আহম্মেদ ঢালি। এছাড়া ওয়ার্ড পর্যায়ে- মোহাম্মদ আলী, মাসুদুজ্জামান মন্টু, মুন্সি আলী আইয়ুব,মাসুদ করিম, মো. জিল্লুর রহমান, মো. জামাল প্রধান, জামান মির্জা এবং শহিদুল ইসলাম ভূইয়াকে বহিষ্কার করা হয়। 

এদিকে সোনারগাঁয়ের ৬ নেতাকে একই অভিযোগে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন—উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান, যুগ্ম সম্পাদক অ্যাড. সাদ্দাম হোসেন, যুগ্ম সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন ও সদস্য খন্দকার আবু জাফর। এছাড়া পৌর বিএনপির সহ-সভাপতি এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক।

বহিষ্কারের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করা এবং সংগঠন বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই আদেশে ময়মনসিংহের ভালুকা এলাকার কয়েকজন নেতাকেও বহিষ্কারের কথা উল্লেখ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow