বিএনপির উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই চালু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর কড়াইল বস্তির জামাইবাজার মাঠে বিএনপির উদ্যোগে এবং চেতনা বাংলাদেশের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির। উদ্বোধনী অনুষ্ঠানে হুমায়ুন কবির বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হলে দেশ শুধু একজন প্রধানমন্ত্রীই পাবেনা, বরং একজন সমাজ সংস্কারক ও অর্থনৈতিক সংস্কারক পাবেন। তার নেতৃত্বে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাসহ সার্বিক উন্নয়ন অনন্য উচ্চতায় পৌঁছাবে। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকা জামায়াতে ইসলামীর প্রার্থীর সাম্প্রতিক কর্মকাণ্ডে সমাজসেবা থেকে বেশি দেখা গেছে গুন্ডামি প্রবণতা। হুমায়ুন কবির বলেন, ক্যান্টনমেন্ট এলাকায় সেনা কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার এবং একটি ব্যাংকে ম্যানেজারকে মারধরের মতো ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। চেতনা বাংলাদেশের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম বলেন, আজ থেকে কড়াইলের এই এলাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর কড়াইল বস্তির জামাইবাজার মাঠে বিএনপির উদ্যোগে এবং চেতনা বাংলাদেশের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে হুমায়ুন কবির বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হলে দেশ শুধু একজন প্রধানমন্ত্রীই পাবেনা, বরং একজন সমাজ সংস্কারক ও অর্থনৈতিক সংস্কারক পাবেন। তার নেতৃত্বে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাসহ সার্বিক উন্নয়ন অনন্য উচ্চতায় পৌঁছাবে।
তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকা জামায়াতে ইসলামীর প্রার্থীর সাম্প্রতিক কর্মকাণ্ডে সমাজসেবা থেকে বেশি দেখা গেছে গুন্ডামি প্রবণতা। হুমায়ুন কবির বলেন, ক্যান্টনমেন্ট এলাকায় সেনা কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার এবং একটি ব্যাংকে ম্যানেজারকে মারধরের মতো ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।
চেতনা বাংলাদেশের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম বলেন, আজ থেকে কড়াইলের এই এলাকায় ফ্রি ওয়াইফাই চালু করা হলো। স্মার্ট ডিভাইস ব্যবহারকারী সবাই, বিশেষ করে শিক্ষার্থীরা, বিনামূল্যে ইন্টারনেট সুবিধা পাবেন।
তিনি আরও জানান, চেতনা বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন যা বহু বছর ধরে মানুষের কল্যাণে কাজ করছে। এই ওয়াইফাই সেবা ধাপে ধাপে পুরো কড়াইল এবং ভবিষ্যতে ঢাকা–১৭ আসনজুড়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এছাড়া বনানী লেক পরিষ্কার ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নসহ আরও উন্নয়নমূলক কাজ করার লক্ষ্য রয়েছে।
হুমায়ুন কবির আশা প্রকাশ করে বলেন, নির্বাচিত হলে তারেক রহমান ঢাকা–১৭ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবেন এবং এলাকার পরিবেশ ও জীবনমানের উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে।
What's Your Reaction?