বিএনপির এক বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঢাকা-৭ আসনে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামায় বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন মোহাম্মদ ইসহাক সরকার। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বহিষ্কৃত এই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক।  বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় নির্দেশ অমান্যের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক সরকারকে বিএনপির প্রাথমিক সদস্যসহ দলের সব স্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, ঢাকা-৭ আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসহাক সরকার। অপরদিকে ধানের শীষ প্রতীকে আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান। এ আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে আছেন এনায়েত উল্লাহ।

বিএনপির এক বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঢাকা-৭ আসনে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামায় বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন মোহাম্মদ ইসহাক সরকার।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত এই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় নির্দেশ অমান্যের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক সরকারকে বিএনপির প্রাথমিক সদস্যসহ দলের সব স্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, ঢাকা-৭ আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসহাক সরকার। অপরদিকে ধানের শীষ প্রতীকে আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান। এ আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে আছেন এনায়েত উল্লাহ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow