বিএনপির কাউন্সিল শিগগিরই : মির্জা ফখরুল

বিএনপির কাউন্সিল শিগগিরই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘যত দ্রুত কাউন্সিলের দিকে যাওয়া যায়, সেই বিষয়ে আমরা চেষ্টা করব।’ শনিবার (৪ এপ্রিল) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। কোরবানির ঈদের আগে কাউন্সিল হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ঈদের আগে সম্ভব নয়। কয়েক মাস সময় লেগে যাবে।’ বৈঠকের বিভিন্ন বিষয় তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘বৈঠকে দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দলকে শক্তিশালী করতে দ্রুততম সময়ে কাউন্সিল করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। পাশাপাশি সরকারের ৪৭ দিনের কর্মসূচি নিয়ে পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়েছে।’ এর আগে শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow