বিএনপির প্রার্থীকে শোকজ

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী মো. ফারুক আলম সরকারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে এ নোটিশ জারি করা হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার সময় সাঘাটা উপজেলার ৬ নম্বর ঘুড়িদহ ইউনিয়নে ধানের শীষ মার্কার পক্ষে নির্বাচনী প্রচার চালানো হয়। প্রচারণার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার (লাইভ) করা হয়। তদন্ত কমিটির মতে, এ কার্যক্রম ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’ এর ১৮ বিধির পরিপন্থি এবং সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। গাইবান্ধা-০৫ আসনের দায়িত্বরত, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং সিভিল জজ (বগুড়া) মো. তানজীর হোসেন স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, কেন ওই প্রার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, তা বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার মধ্যে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে জানানোর নির্দেশ প্রদ

বিএনপির প্রার্থীকে শোকজ

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী মো. ফারুক আলম সরকারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে এ নোটিশ জারি করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার সময় সাঘাটা উপজেলার ৬ নম্বর ঘুড়িদহ ইউনিয়নে ধানের শীষ মার্কার পক্ষে নির্বাচনী প্রচার চালানো হয়। প্রচারণার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার (লাইভ) করা হয়।

তদন্ত কমিটির মতে, এ কার্যক্রম ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’ এর ১৮ বিধির পরিপন্থি এবং সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন।

গাইবান্ধা-০৫ আসনের দায়িত্বরত, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং সিভিল জজ (বগুড়া) মো. তানজীর হোসেন স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, কেন ওই প্রার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, তা বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার মধ্যে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে জানানোর নির্দেশ প্রদান করা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে প্রার্থীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে বলে চিঠিতে সতর্ক করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow