বিএনপির প্রার্থীকে সমর্থন হেফাজত আমিরের

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীরকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এই সমর্থনের ঘোষণা দেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ফটিকছড়ির কাজিরহাট বড় মাদ্রাসা মাঠে আয়োজিত এক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরকে সামনে রেখে হেফাজতে ইসলাম জামায়াতে ইসলামীর সঙ্গে যৌথভাবে আন্দোলনে শরিক হয়েছে। তিনি বলেন, আমি ইলেকশন বুঝি না। এটি একটি জিহাদ। একটি রগকাটা গোষ্ঠী যদি ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশে ইসলাম ধ্বংস হয়ে যাবে। তারা প্রকৃত ইসলামি দল নয়, তারা মওদুদীর ইসলাম প্রচার করে। আল্লামা বাবুনগরী আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলাম ও ধর্মীয় মূল্যবোধ রক্ষার স্বার্থেই হেফাজতে ইসলাম এই সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। এ সময় বিএনপির মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরসহ হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতা এবং বিভিন্ন মাদ্রাসার ওলামা-মাশায়েখরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow