বিএনপির বিরুদ্ধে ইসিতে ‘গুরুতর’ অভিযোগ দিল এনসিপি

দেশজুড়ে নির্বাচনী প্রচারণায় ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আওয়ামী লীগের সহযোগিতায় বিএনপি এসব হামলা চালিয়েছে বলে দাবি করেছে দলটি।  সোমবার (২ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে এ অভিযোগ জানায় এনসিপি। পরে বিকেলে সাংবাদিকদের এসব কথা জানান এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আইমান রাহাত। তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় ইসি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নির্বাচনী প্রচারণায় এনসিপিসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগিতায় হামলা চালাচ্ছে বিএনপি। তার ভাষ্যমতে, সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ‎আইমান রাহাত বলেন, হামলাকারীরা প্রকাশ্যে দাবি করছে, প্রশাসন তাদের পক্ষে রয়েছে। এতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। ইউএনও ও ওসিরা কার্যত নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। কোথাও কর্মকর্তাদের বদলি হলেও বাস্তব কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। ফলে দেশজুড়ে ভয়ভীতির পরিবেশ

বিএনপির বিরুদ্ধে ইসিতে ‘গুরুতর’ অভিযোগ দিল এনসিপি

দেশজুড়ে নির্বাচনী প্রচারণায় ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আওয়ামী লীগের সহযোগিতায় বিএনপি এসব হামলা চালিয়েছে বলে দাবি করেছে দলটি। 

সোমবার (২ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে এ অভিযোগ জানায় এনসিপি। পরে বিকেলে সাংবাদিকদের এসব কথা জানান এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আইমান রাহাত।

তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় ইসি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নির্বাচনী প্রচারণায় এনসিপিসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগিতায় হামলা চালাচ্ছে বিএনপি।

তার ভাষ্যমতে, সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

‎আইমান রাহাত বলেন, হামলাকারীরা প্রকাশ্যে দাবি করছে, প্রশাসন তাদের পক্ষে রয়েছে। এতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। ইউএনও ও ওসিরা কার্যত নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। কোথাও কর্মকর্তাদের বদলি হলেও বাস্তব কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। ফলে দেশজুড়ে ভয়ভীতির পরিবেশ তৈরি হচ্ছে।

বিএনপির একজন শীর্ষ নেতার বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপি। 

একই সঙ্গে, গত ৩১ জানুয়ারি কৃষি ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ সংক্রান্ত তারেক রহমানের বক্তব্যের রেশ ধরে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সহযোগী হিসেবে কাজ করছেন বলেও জানানো হয়।

বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow