বিএনপির সাবেক এমপির বাড়িতে দুর্ধর্ষ চুরি
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির এক সাবেক সংসদ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর রাতে গফরগাঁও পৌরশহরের ৩নং ওয়ার্ডে ষোলহাসিয়া এলাকার উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম ফজলুর রহমান সুলতানের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে সাবেক এমপি ফজলুর রহমান সুলতানের বসতবাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত না থাকার সুযোগে সংঘবদ্ধ চোরচক্র ঘরের প্রধান ফটকের তিনটি তালা কেটে ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতর টিভি এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। এ চুরির বিষয়টি সকালে জানাজানি হলে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনার আলামত সংগ্রহ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছেন। এ দুর্ধর্ষ চুরির বিষয়ে সাবেক এমপি মরহুম ফজলুর রহমান সুলতানের ছেলে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা দাদার আমল থেকে প্রায় শত বছর পূর্ব থেকেই এই বসতবাড়িতেই বসবাস করি। আমাদের বসতবাড়িতে এ ধরনের কোনো ঘটনা ঘটেন
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির এক সাবেক সংসদ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর রাতে গফরগাঁও পৌরশহরের ৩নং ওয়ার্ডে ষোলহাসিয়া এলাকার উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম ফজলুর রহমান সুলতানের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে সাবেক এমপি ফজলুর রহমান সুলতানের বসতবাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত না থাকার সুযোগে সংঘবদ্ধ চোরচক্র ঘরের প্রধান ফটকের তিনটি তালা কেটে ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতর টিভি এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। এ চুরির বিষয়টি সকালে জানাজানি হলে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনার আলামত সংগ্রহ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছেন।
এ দুর্ধর্ষ চুরির বিষয়ে সাবেক এমপি মরহুম ফজলুর রহমান সুলতানের ছেলে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা দাদার আমল থেকে প্রায় শত বছর পূর্ব থেকেই এই বসতবাড়িতেই বসবাস করি। আমাদের বসতবাড়িতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?