বিএনপির হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে দিলেন নাহিদ ইসলাম
ঢাকা-১১ আসনে সবগুলো কেন্দ্রের ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাহিদ ইসলাম শাপলা কলি প্রতীকে ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট, যা নাহিদ ইসলামের চেয়ে ২ হাজার ৩৯ ভোট কম।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন।
ঢাকা-১১ আসনে ৪৫ শতাংশ ভোট পড়েছে। ঢাকা-১১ আসনে ফলাফল আসতে দেরি হয়েছিল। অবশেষে সব কেন্দ্রের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
এমওএস/জেএস