বিএনপির ২ নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- বাহুবল উপজেলাধীন পুটিজুরী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহারুন মিয়া এবং একই ইউনিয়ন বিএনপির সদস্য আবরু মিয়া। রোববার (৮ ফেব্রুয়ারি) বাহুবল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ওয়াহিদ মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক চেইন-অব-কমান্ড বজায় রাখতে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- বাহুবল উপজেলাধীন পুটিজুরী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহারুন মিয়া এবং একই ইউনিয়ন বিএনপির সদস্য আবরু মিয়া।
রোববার (৮ ফেব্রুয়ারি) বাহুবল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ওয়াহিদ মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক চেইন-অব-কমান্ড বজায় রাখতে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
What's Your Reaction?