বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৭ জুন) সকাল ১১টায় রাজশাহীতে বিএমডিএর বোর্ড কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএমডিএর চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন। সভায় বিভিন্ন মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় অংশ নেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ফিরোজ আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব আরমান হায়দার, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উপকরণ) জসিম উদ্দিন, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম), বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম এবং নির্বাহী পরিচালক ও সদস্য সচিব আবু সাঈদ কামরুজ্জামান (এনডিসি)। এ ছাড়া পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন। সভার শুরুতে বিএমডিএ জামে মসজিদের পেশ ইমাম এস এম রফিকুল ইসলাম পবিত্র কোরআন তেলাওয়াত করেন। সভায় বিএমডিএর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পের অ

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৭ জুন) সকাল ১১টায় রাজশাহীতে বিএমডিএর বোর্ড কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএমডিএর চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন। সভায় বিভিন্ন মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় অংশ নেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ফিরোজ আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব আরমান হায়দার, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উপকরণ) জসিম উদ্দিন, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম), বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম এবং নির্বাহী পরিচালক ও সদস্য সচিব আবু সাঈদ কামরুজ্জামান (এনডিসি)।

এ ছাড়া পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন। সভার শুরুতে বিএমডিএ জামে মসজিদের পেশ ইমাম এস এম রফিকুল ইসলাম পবিত্র কোরআন তেলাওয়াত করেন।

সভায় বিএমডিএর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় উত্তরাঞ্চলের কৃষি উন্নয়ন ও কৃষকদের কল্যাণে সংস্থার কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পরিচালনা পর্ষদের সদস্যরা বিএমডিএর বর্তমান নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, কৃষিবান্ধব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে উত্তরবঙ্গের কৃষকদের জীবনমান উন্নয়নে সংস্থাটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow