বিএসজেএ মিডিয়া কাপে প্রথমবার রানার্স-আপ কালবেলা
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে প্রথমবারের মতো রানার্স-আপ হয়েছে দৈনিক কালবেলা। টুর্নামেন্টের ফাইনালে আজ দীপ্ত টেলিভিশনের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য ড্র করে দলটি। কিন্তু টাইব্রেকারে ৩-১ গোলে হেরে স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছাড়ে কালবেলা। তারপরও নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিএসজেএ মিডিয়া কাপের ফাইনাল খেলার গৌরব অর্জন করে দেশের অন্যতম জনপ্রিয় ও শীর্ষস্থানীয় এই গণমাধ্যমটি। বৃহস্পতিবার (০৭ মে) বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিসিয়াল টার্ফে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় সেমিফাইনালে দারুণভাবে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে কালবেলা। টুর্নামেন্টের অন্যতম সেরা দল দ্য ডেইলি স্টারের বিপক্ষে ১-১ সমতার পর টাইব্রেকারে জয় তুলে নেয় তারা। দলটির হয়ে সমতাসূচক গোলটি করেন অধিনায়ক ওমর ফারুক। পরে টাইব্রেকারে ডেইলি স্টারের নেওয়া দুটি শট ঠেকিয়ে জয় ছিনিয়ে আনেন গোলরক্ষক কাজী রাকিব উদ্দিন পাপ্পু। আর তাতেই ইতিহাসের পাতায় ঢুকে যায় কালবেলা। প্রথমবারের মতো স্বপ্নের ফাইনালে জায়গা করে নেয় দৈনিকটি। শিরোপার লড়াইয়ে তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় দীপ্ত টেলিভিশন। আসরের শুরু থেকেই চমকপ্রদ পারফর্ম করা কালবেলার খেলোয়া
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে প্রথমবারের মতো রানার্স-আপ হয়েছে দৈনিক কালবেলা। টুর্নামেন্টের ফাইনালে আজ দীপ্ত টেলিভিশনের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য ড্র করে দলটি। কিন্তু টাইব্রেকারে ৩-১ গোলে হেরে স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছাড়ে কালবেলা। তারপরও নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিএসজেএ মিডিয়া কাপের ফাইনাল খেলার গৌরব অর্জন করে দেশের অন্যতম জনপ্রিয় ও শীর্ষস্থানীয় এই গণমাধ্যমটি।
বৃহস্পতিবার (০৭ মে) বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিসিয়াল টার্ফে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় সেমিফাইনালে দারুণভাবে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে কালবেলা। টুর্নামেন্টের অন্যতম সেরা দল দ্য ডেইলি স্টারের বিপক্ষে ১-১ সমতার পর টাইব্রেকারে জয় তুলে নেয় তারা। দলটির হয়ে সমতাসূচক গোলটি করেন অধিনায়ক ওমর ফারুক। পরে টাইব্রেকারে ডেইলি স্টারের নেওয়া দুটি শট ঠেকিয়ে জয় ছিনিয়ে আনেন গোলরক্ষক কাজী রাকিব উদ্দিন পাপ্পু।
আর তাতেই ইতিহাসের পাতায় ঢুকে যায় কালবেলা। প্রথমবারের মতো স্বপ্নের ফাইনালে জায়গা করে নেয় দৈনিকটি। শিরোপার লড়াইয়ে তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় দীপ্ত টেলিভিশন। আসরের শুরু থেকেই চমকপ্রদ পারফর্ম করা কালবেলার খেলোয়াড়রা শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই ফাইনালে খেলতে নামে।
শুরুটাও করে দুর্দান্ত। প্রথম মিনিট থেকেই নিজেদের সেরাটা ঢেলে দেয় রানা হাসানের শিষ্যরা। আক্রমণ-পাল্টা আক্রমণে দীপ্ত টেলিভিশনও কোন ছাড় দেয়নি। কিন্তু প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। রুদ্ধশ্বাস লড়াইয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পায়নি কোন দল। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। কিন্তু টাইব্রেকারেই কালবেলার স্বপ্ন ভেঙ্গে চুরমার করে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিএসজেএ মিডিয়া কাপের শিরোপা উঁচিয়ে ধরে দীপ্ত টেলিভিশন।
চ্যাম্পিয়ন হওয়ায় আকর্ষণীয় ট্রফি ও ২০ হাজার টাকার প্রাইজমানির পাশাপাশি দীপ্ত টেলিভিশনের প্রত্যেক খেলোয়াড়কে মেডেল প্রদান করা হয়। রানার্স-আপ দৈনিক কালবেলাকে ১০ হাজার টাকার প্রাইজমানি, রানার্স-আপ ট্রফি ও প্রত্যেক খেলোয়াড়কে মেডেল পুরস্কার দেওয়া হয়। কালবেলার হয়ে রানার্স-আপ ট্রফি গ্রহণ করেন সম্পাদক সন্তোষ শর্মা, উপ সম্পাদক দীপঙ্কর লাহিড়ী এবং ক্রীড়া সম্পাদক রানা হাসান।
ফাইনালে টাইব্রেকারে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচ সেরার (প্লেয়ার অব দ্য ফাইনাল) পুরস্কার জিতে নেন দীপ্ত টেলিভিশনের অধিনায়ক মির্জা সাকিব। একই সঙ্গে পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন এবং গোল্ডেন বুট লাভ করেন।
ফাইনাল ম্যাচ উপভোগ করে পুরস্কার প্রদান করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন এবং টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও সহ-সভাপতি রায়হান আল মুঘনি।
পুরস্কার প্রদান মঞ্চে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো: আব্দুস সালাম বলেন, ‘সুন্দর এই আয়োজনের জন্য বিএসজেএ'কে ধন্যবাদ। সামনে এমন আয়োজনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও পাশে থাকবে।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, ‘যারা (সাংবাদিকরা) আমাদের নিয়ে লেখে তাদের খেলা দেখা আলাদা আনন্দ। এমন আয়োজনে ফুটবলের প্রতি আপনাদের ভালোবাসা বহিঃপ্রকাশ।’
স্কয়ার ট্রয়লিট্রিজের হেড অফ মার্কেটিং ড. জেসমিন জামান বলেন, ‘এমন আয়োজনে স্কয়ার পাশে থাকতে পেরে গর্বিত। কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট অব্যাহত থাকবে।’
What's Your Reaction?