বিএসবিআরএ নির্বাচন অনুষ্ঠিত

‎ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে অনুষ্ঠিত হলো জাহাজ ভাঙ্গা শিল্পের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এতে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন পিএইচপি শিপ স্ক্র্যাপার্স লিমিটেডের মো. মোহসিন চৌধুরী ও খাজা আজমীর স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মো. সেলিম উদ্দিন সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন। ‎শনিবার (৪ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর হোটেল রেডিসন ব্লুতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৮৪ জন। তার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৭১ জন। ‎ঘোষিত ফল অনুযায়ী, সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তারা হলেন— ফোর স্টার শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মো. নূর উদ্দিন এবং চট্টগ্রাম শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইকেলিং ইন্ডাস্ট্রিজের গাজী মোকাররম আলী চৌধুরী। ‎এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ৭ জন। তারা হলেন— মো. জাহিদুল হক (প্যাসিফিক স্টিল এন্টারপ্রাইজ লিমিটেড), মো. তাসলিম উদ্দিন (কেআর শিপ রিসাইকেলিং ইয়ার্ড), এস.এম. নূরুন নবী (বিওবি রিসাই

বিএসবিআরএ নির্বাচন অনুষ্ঠিত
‎ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে অনুষ্ঠিত হলো জাহাজ ভাঙ্গা শিল্পের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এতে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন পিএইচপি শিপ স্ক্র্যাপার্স লিমিটেডের মো. মোহসিন চৌধুরী ও খাজা আজমীর স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মো. সেলিম উদ্দিন সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন। ‎শনিবার (৪ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর হোটেল রেডিসন ব্লুতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৮৪ জন। তার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৭১ জন। ‎ঘোষিত ফল অনুযায়ী, সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তারা হলেন— ফোর স্টার শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মো. নূর উদ্দিন এবং চট্টগ্রাম শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইকেলিং ইন্ডাস্ট্রিজের গাজী মোকাররম আলী চৌধুরী। ‎এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ৭ জন। তারা হলেন— মো. জাহিদুল হক (প্যাসিফিক স্টিল এন্টারপ্রাইজ লিমিটেড), মো. তাসলিম উদ্দিন (কেআর শিপ রিসাইকেলিং ইয়ার্ড), এস.এম. নূরুন নবী (বিওবি রিসাইকেলার্স), মো. ফেরদৌস ওয়াহিদ (মেসার্স ফেরদৌস স্টিল শিপ রিসাইকেলিং ইন্ডাস্ট্রিজ), উবাইদা আসাদী (প্রগ্রেসিভ শিপ রিসাইকেলিং ইন্ডাস্ট্রিজ), হোসাইনুল আরেফিন (জনতা স্টিল লিমিটেড) এবং এ.কে.এম. সাইফ উল্লাহ সায়েক (মাস্টার স্টিল অ্যান্ড অক্সিজেন লিমিটেড)। ‎নির্বাচনি ফলাফল শিটে বিএসবিআরএ নির্বাচনী বোর্ড-২০২৬-এর চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন চৌধুরী এবং সদস্য মো. রাসেল প্রধানিয়া ও আশরাফ মাহমুদ স্বাক্ষর করেছেন। ‎নির্বাচন কমিশনের চেয়ারম্যান চেয়ারম্যান মোহাম্মদ আফতাব উদ্দীন চৌধুরী বলেন, অত্যন্ত আনন্দঘন পরিবেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি ও সিনিয়র সহসভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে তিনজন প্রার্থীর মধ্যে দুজন ও সদস্য পদে নয়জনের মধ্যে সাতজন নির্বাচিত হয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow