বিকল গাড়ি মেরামতের সময় চালককে চাপা দিল ট্রাক

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের পাশে বিকল গাড়ির চাকা মেরামতের সময় দ্রুতগতির একটি ডাম্পার ট্রাকের চাপায় মো. নয়ন উদ্দিন (২১) নামে এক নছিমন (ট্রলি) চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোররাত আনুমানিক ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট আইডিয়াল স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন উদ্দিন কক্সবাজার সদর উপজেলার লারপাড়া এলাকার মো. হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নয়ন শ্যালো ইঞ্জিনচালিত নছিমনে রডবোঝাই করে কক্সবাজার থেকে চকরিয়ার বদরখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে মালুমঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটির ডান পাশের চাকা ফেটে যায়। পরে তিনি মহাসড়কের পাশে গাড়িটি দাঁড় করিয়ে চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির ডাম্পার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন চালক নয়ন। দুর্ঘটনার খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্

বিকল গাড়ি মেরামতের সময় চালককে চাপা দিল ট্রাক

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের পাশে বিকল গাড়ির চাকা মেরামতের সময় দ্রুতগতির একটি ডাম্পার ট্রাকের চাপায় মো. নয়ন উদ্দিন (২১) নামে এক নছিমন (ট্রলি) চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) ভোররাত আনুমানিক ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট আইডিয়াল স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন উদ্দিন কক্সবাজার সদর উপজেলার লারপাড়া এলাকার মো. হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নয়ন শ্যালো ইঞ্জিনচালিত নছিমনে রডবোঝাই করে কক্সবাজার থেকে চকরিয়ার বদরখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে মালুমঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটির ডান পাশের চাকা ফেটে যায়। পরে তিনি মহাসড়কের পাশে গাড়িটি দাঁড় করিয়ে চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির ডাম্পার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন চালক নয়ন।

দুর্ঘটনার খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক ডাম্পার ট্রাকটি নিয়ে চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাতে দুর্ঘটনাটি ঘটার পর পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত নছিমনটি উদ্ধার করেছে। ঘাতক ডাম্পার ট্রাকটি শনাক্তের পাশাপাশি চালককে আটকে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow