বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
সাতক্ষীরার কালিগঞ্জে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে ও মারধর করে প্রায় ১০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত ওই বিকাশ এজেন্টকে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম মৌতলা গ্রামের মৃত ওলি আহম্মেদের ছেলে মো. মোকলেছুর রহমান (৩৫) পেশায় একজন বিকাশ এজেন্ট কর্মকর্তা। রোববার দুপুর আনুমানিক ২টার দিকে তিনি মোটরসাইকেলে করে কৃষ্ণনগর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার গতিরোধ করে হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ টাকাভর্তি একটি ব্যাগ ছিনিয়ে নেয়। ছিনতাই হওয়া টাকার পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। হামলার সময় মোকলেছুর রহমানের মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয় এবং একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজ
সাতক্ষীরার কালিগঞ্জে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে ও মারধর করে প্রায় ১০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত ওই বিকাশ এজেন্টকে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম মৌতলা গ্রামের মৃত ওলি আহম্মেদের ছেলে মো. মোকলেছুর রহমান (৩৫) পেশায় একজন বিকাশ এজেন্ট কর্মকর্তা। রোববার দুপুর আনুমানিক ২টার দিকে তিনি মোটরসাইকেলে করে কৃষ্ণনগর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার গতিরোধ করে হামলা চালায়।
দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ টাকাভর্তি একটি ব্যাগ ছিনিয়ে নেয়। ছিনতাই হওয়া টাকার পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।
হামলার সময় মোকলেছুর রহমানের মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয় এবং একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর কৃষ্ণনগরসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কালিগঞ্জ থানার ওসি মো. জুয়েল হোসেন বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
What's Your Reaction?