বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আয়োজিত সেলস সামিট-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান সম্প্রতি কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরিবেশক, বিক্রয়কর্মী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আরেফিন আলম।  অনুষ্ঠানে বিভিন্ন বিক্রয় কর্মসূচিতে কৃতিত্বপূর্ণ অবদান রাখা বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।  প্রধান অতিথি সাজ্জাদ আরেফিন আলম তার বক্তব্যে উন্নত সাপ্লাই চেইন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ বিক্রয় দল গঠনের মাধ্যমে গ্রাহকসেবার মান আরও উন্নত করার পাশাপাশি দেশের আরও বেশি মানুষের কাছে প্রতিষ্ঠানটির পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow